রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢাকা নিউমার্কেট খুলে দেওয়া হলো
ঢাকা নিউমার্কেট খুলে দেওয়া হলো
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনে আগুনের ঘটনার পর অনির্দিষ্ট কালের জন্য নিউমার্কেটের সব দোকান বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে রবিবার (১৬ এপ্রিল) সকাল থেকে নিউমার্কেটের মূল মার্কেট খুলে দেওয়া হয়েছে।
এখনও বন্ধ রয়েছে চন্দ্রিমা সুপার মার্কেট, নিউমার্কেট ও ক্ষতিগ্রস্ত নিউ সুপারের আশেপাশের মার্কেটগুলো।
সরেজমিনে গাউছিয়া মার্কেট, নূরজাহান মার্কেট, গ্লোব শপিংমল– এই মার্কেটগুলো সকাল থেকে খুলতে দেখা গেছে। এছাড়া পূর্ব দিকে ফুটপাতেও সারি সারি চৌকি বসিয়ে ব্যবসা করছেন হকাররা।
চন্দ্রিমা মার্কেটের নিচ তলার একজন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা মার্কেট খোলার জন্য অপেক্ষা করছি। মালিক সমিতির নির্দেশনা পাওয়া মাত্র মার্কেট খুলবো। ওপরে সমিতির বৈঠক চলছে।’
নিউমার্কেট দোকান মালিক সমিতির সহ-সভাপতি আশরাফ উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিউমার্কেটের এখানে পৃথক ব্লকে পাঁচটি মার্কেট রয়েছে। সব মার্কেটের সমিতি ও ম্যানেজমেন্ট আলাদা। রবিবার সকাল থেকে মূল মার্কেট খোলা হয়। তবে অন্য মার্কেট খোলার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়েছে কিনা জানা নেই।’
এর আগে, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রবিবার সকাল ৯টায় আগুন পুরোপুরি নির্বাপিত হয়।




৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
সৌদি আরবে বিমানের সব ফ্লাইট স্থগিত 