শিরোনাম:
●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ●   আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা ●   বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান ●   মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান ●   আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা ●   ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ●   মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। ●   ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » প্রধানমন্ত্রীর জাপান সফরকালে -টোকিওর সঙ্গে যেসব চুক্তি হতে পারে
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » প্রধানমন্ত্রীর জাপান সফরকালে -টোকিওর সঙ্গে যেসব চুক্তি হতে পারে
৪৫০ বার পঠিত
বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রীর জাপান সফরকালে -টোকিওর সঙ্গে যেসব চুক্তি হতে পারে

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরকালে ঢাকা-টোকিওর মধ্যে প্রায় ১০টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। উভয় দেশ ভবিষ্যতে আরও কীভাবে লাভবান হতে পারে, চুক্তি ও সমঝোতায় সেই বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ ও জাপান সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ এপ্রিল টোকিও সফরে যাচ্ছেন। এই সফর সামনে রেখে চুক্তির প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রতিরক্ষা সহযোগিতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতার লক্ষ্যে একটি স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই স্মারক সইয়ের ফলে উভয় দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে তথ্য বিনিময়, প্রশিক্ষণ, মহড়া ও নিরাপত্তা খাতে সহযোগিতা বাড়বে।

অর্থনৈতিক অংশীদারি চুক্তি

বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে অর্থনৈতিক অংশীদারি চুক্তি সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশে জাপানের অনেক বড় বিনিয়োগ রয়েছে।

দুই দেশের মধ্যে বেশি বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে এই চুক্তি করা হচ্ছে। এই চুক্তিতে উভয় দেশ কোন কোন খাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায়, তা সুনির্দিষ্ট করা থাকবে।

সাইবার নিরাপত্তা সহযোগিতা

বাংলাদেশ ও জাপানের মধ্যে সাইবার নিরাপত্তা বাড়াতে একটি চুক্তির প্রস্তুতি নেওয়া হয়েছে। এই চুক্তির আওতায় উভয় দেশ তথ্য সুরক্ষা ও সাইবার হামলা প্রতিরোধে একে অপরকে সহযোগিতা করবে।

কৃষি সহযোগিতা

বাংলাদেশ ও জাপানের মধ্যে কৃষি খাতে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও যেসব চুক্তি- সমঝোতা

ঢাকা-টোকিওর মধ্যে তথ্য প্রযুক্তি, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, যোগাযোগ অবকাঠামো নিয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরকালে ৮-১০টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে আগামী ২৫-২৮ এপ্রিল দেশটি সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে শেখ হাসিনাকে জাপানের সম্রাট অভ্যর্থনা জানাবেন।

দেশটি সফরকালে শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠক করবেন। জাপানের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যার সম্মানে একটি নৈশভোজের আয়োজন করবেন।

জাপান সফরে প্রধানমন্ত্রী বিনিয়োগ বিষয়ক এক শীর্ষ সম্মেলন, কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক এবং বাংলাদেশ সম্প্রদায়ের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী কয়েকজন জাপানি নাগরিকের হাতে ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার সম্মাননা তুলে দেবেন।

গত বছরের নভেম্বরের শেষের দিকে শেখ হাসিনার জাপান সফরের কথা ছিল। তবে সে সময় কোভিড-১৯ বেড়ে যাওয়া এবং জাপানে রাজনৈতিক অস্থিরতার কারণে শেষ পর্যন্ত সফরটি স্থগিত করা হয়।

সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা ১৯৯৭ সালে প্রথম জাপান সফর করেন। এরপর তিনি ২০১০, ২০১৪, ২০১৬ ও সবশেষ ২০১৯ সালে টোকিও সফর করেন। আর এবারের সফর দেশটিতে প্রধানমন্ত্রীর ষষ্ঠ সফর হতে যাচ্ছে।



এ পাতার আরও খবর

টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
খালেদা জিয়ার  মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতি জাইমা রহমান খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতি জাইমা রহমান
টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান