শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শনিবার, ২২ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সেবা করছি: শেখ হাসিনা
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সেবা করছি: শেখ হাসিনা
৪৯৩ বার পঠিত
শনিবার, ২২ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সেবা করছি: শেখ হাসিনা

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে মায়ের মন নিয়ে জনগণের সেবা করে যাচ্ছি।

শনিবার (এপ্রিল ২২) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সকালে গণভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একজন মা যেমন তার সংসার আগলে রাখেন, যেমন তার সংসারের ভালো মন্দ দেখে, সংসারের প্রতিটি মানুষকে সুখী দেখতে চান, উন্নত দেখতে চান- ঠিক সেই মায়ের মন নিয়ে আমি বাংলাদেশের জনগণের সেবা করি। যেন বাংলাদেশের মানুষ সুন্দর জীবন পায়।

তিনি বলেন, আমার জীবনে চাওয়া-পাওয়ার কিছু নেই। দেশের মানুষ যদি ভালো থাকে, সুন্দর জীবন পায় আমি জানি আমার বাবার আত্মা শান্তি পাবে, আমার মায়ের আত্মা শান্তি পাবে।

শেখ হাসিনা বলেন, দেশের মানুষের মুখে হাসি ফোটানো, মানুষের কল্যাণ করা, ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে যাচ্ছি।

বঙ্গবন্ধুকন্যা বলেন, আপনারা জানেন, আমার তো কেউ নেই। বাবা-মা, ভাই বোন আমি সব হারিয়েছি। সব হারিয়ে আমি আর আমার ছোট বোন বেঁচে ছিলাম। কাজেই বাংলাদেশের মানুষের প্রতি আমার দায়িত্ব কর্তব্য বোধ আমার বাবার কাছ থেকে শিখেছি।

তিনি বলেন, বাবার যে স্বপ্ন প্রতিটা মানুষ অন্য পাবে, বস্ত্র পাবে, চিকিৎসা পাবে, সুন্দরভাবে জীবন যাপন করবে, বাংলার মানুষের সেই মৌলিক চাহিদা পূরণ করা আমার কাজ। যেহেতু আমি বাবা-মা, ভাই সব হারিয়েছি আমি মনে করি বাংলাদেশের মানুষের মাঝে আমি খুঁজে পাই আমার হারানো বাবা-মায়ের স্নেহ, ভাইয়ের স্নেহ।

শেখ হাসিনা বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। প্রধানমন্ত্রীত্ব আমার কাছে কিছু না। আমি নিজে গর্ব বোধ করি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। তার স্বপ্ন পূরণ করাই আমার কর্তব্য।

আগামী নির্বাচনে আবারও সুযোগ দেওয়ার আহ্বান

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই। আর কৃতজ্ঞতা জানাই দেশের জনগণের প্রতি। তারা আমাদের ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছেন।

তিনি বলেন, আগামীতেও নির্বাচন হবে, জনগণের কাছে এটাই আমাদের কামনা থাকবে যে উন্নয়নের যে ধারাটা আমরা সূচিত করেছি সেই উন্নয়নশীল দেশ হিসেবে যেন প্রতিষ্ঠা করে দিয়ে যেতে পারি। ২০২৬ সালে উন্নয়নশীল দেশ হিসেবে সম্পূর্ণ যাত্রা আমরা শুরু করবো। সেই প্রস্তুতিও আমরা নিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, এখানে স্বাধীনতাবিরোধী বা যুদ্ধাপরাধী বা খুনি, ওই গ্রেনেড হামলাকারী বা দুর্নীতিবাজ এরা যদি ক্ষমতায় আসে দেশটাকে আবার ধ্বংস করে দেবে, তছনছ করে দেবে। সব অগ্রযাত্রা নষ্ট করে দেবে। সেজন্য দেশের মানুষ সচেতন থাকবেন। আওয়ামী লীগ জনগণের সেবক, আওয়ামী লীগ সরকার জনগণের সেবা করে যাবে।

সরকারের ধারাবাহিকতা থাকায় দেশের অগ্রগতি হয়েছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ২০০৮ এর নির্বাচনে জামায়াত-বিএনপি ২০ দলীয় জোট পেয়েছিল মাত্র ২৯টি সিট, পরে উপ-নির্বাচনে ১টি সিট। বাকি সিটগুলো আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট আমরা পেয়েছিলাম। দেশের জনগণ আমাদের উন্নয়নের ফসল হিসেবে তার বার বার ২০১৪ এর নির্বাচন, ২০১৮ এর নির্বাচনে আমাদেরকে ভোট দিয়েছে।

তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৩ এ দীর্ঘ সময় ক্ষমতায় গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশ আজকে আর্থ-সামাজিকভাবে উন্নতি করতে সক্ষম হয়েছে। এ গণতান্ত্রিক ধারা এবং স্থিতিশীলতা আছে বলেই আজ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি।

সাম্প্রতিক আগুনের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই যে হঠাৎ হঠাৎ বার বার আগুন লাগে, এখানে কোনো চক্রান্ত আছে কি না। এটাও ভাবতে হবে। সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প