শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ৬ মে ২০২৩
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ব্রিটেনে রাজা তৃতীয় চার্লসের অভিষেক উৎসব শুরু
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ব্রিটেনে রাজা তৃতীয় চার্লসের অভিষেক উৎসব শুরু
৫২৭ বার পঠিত
শনিবার, ৬ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রিটেনে রাজা তৃতীয় চার্লসের অভিষেক উৎসব শুরু

---বিবিসি২৪নিউজ,রুপা শামীমা লন্ডন থেকে:  ব্রিটেনে রানীর অধ্যায় শেষে সাত দশক পর আনুষ্ঠানিকভাবে নতুন রাজা পেতে যাচ্ছে । আড়ম্বরপূর্ণ উৎসবে আনুষ্ঠানিকভাবে রাজমুকুট পরিয়ে দেওয়া হবে তৃতীয় চার্লসকে। ব্রিটিশ রাজতন্ত্রে রাজা হিসেবে অভিষিক্ত হবেন প্রয়াত রানী ভিক্টোরিয়ার পুত্র।

তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক ঘিরে শনিবার সকালেই শুরু হয়েছে উৎসবের। এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে বিশ্বনেতাদের পাশাপাশি আমন্ত্রিত দুই হাজার অতিথি উড়ে গেছেন লন্ডনে।

ব্রিটিশ রাজার অভিষেক অনুষ্ঠান ঘিরে ব্রিটেনজুড়ে রাজকীয় সাজসজ্জা। প্রাসাদের সামনে ভিড় হাজার হাজার উৎসুক মানুষের। লন্ডন শহরজুড়ে মোতায়েন করা হয়েছে ২৯ হাজার পুলিশ সদস্য।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান বলেছে, রাজকীয় শোভাযাত্রা দিয়ে শনিবার রাজ্যাভিষেকের আনুষ্ঠানিকতা শুরু হবে। ‘ডায়মন্ড জুবিলি স্টেট কোচে’ করে বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে যাবেন রাজা তৃতীয় চার্লস। সঙ্গে থাকবেন কুইন কনসোর্ট ক্যামিলা।

ওয়েস্টমিনস্টার অ্যাবি থেকে রাজা ফিরবেন ‘গোল্ড স্টেট কোচ’ নামের আরেকটি রাজকীয় বাহনে। এরপর ঐতিহাসিক প্যারেড। সেখানে অংশ নেবেন ব্রিটেন ও কমনওয়েলথভুক্ত দেশের কয়েক হাজার সেনা।

রাজপরিবারের প্রথা অনুযায়ী, সাতশ বছরের পুরোনো ঐতিহাসিক সিংহাসনে বসবেন চার্লস। এসময় তার পরনে থাকবে সোনার জরি দিয়ে তৈরি রেশমের লম্বা কোট। রানী দ্বিতীয় এলিজাবেথ তার রাজ্যাভিষেকে এই কোট পরেছিলেন।

এরপর আনুষ্ঠানিকভাবে রাজা তৃতীয় চার্লসকে মাথায় রাজমুকুট পরিয়ে দেবেন আর্চবিশপ। ২২ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি রাজমুকুটে ৪৪৪টি রত্নসহ বহুমূল্যবান রুবি, টোপাজ ও স্যাফায়ার পাথর রয়েছে। এরপর কুইন কনসোর্টকে পরানো হবে রানী মেরির মুকুট।

রাজ্যাভিষেকের আয়োজনে বাজানো হবে গ্রীক সংগীত। এছাড়াও রাজার পছন্দের মোট ১২টি নতুন গান শোনানো হবে। রাজাকে অভিষিক্ত করা হবে জেরুজালেম থেকে আনা বিশেষ সুগন্ধি জলপাই তেল দিয়ে।

তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের গোটা আয়োজনে ব্যয় হচ্ছে আনুমানিক ১০ কোটি পাউন্ড। খরচের পুরোটাই বহন করছে যুক্তরাজ্য সরকার। অনুষ্ঠানের পুরোটাই বিবিসি ওয়ান ও বিবিসি বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।



এ পাতার আরও খবর

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায় ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল  আশঙ্কা ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না