শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
প্রথম পাতা » জেলার খবর » ব্রাহ্মণবাড়িয়া কলেজ ছাত্র ফয়সাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধ
প্রথম পাতা » জেলার খবর » ব্রাহ্মণবাড়িয়া কলেজ ছাত্র ফয়সাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধ
১১৮৬ বার পঠিত
বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রাহ্মণবাড়িয়া কলেজ ছাত্র ফয়সাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধ

---বিবিসি২৪নিউজ,ব্রাহ্মণবাড়িয়া (সরাইল) প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তের গুলিতে নিহত কলেজছাত্র ফয়সাল আহাম্মেদের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে সরাইল উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, ফয়সাল আহাম্মেদকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

নিহতের বাবা মো. রাকিব মিয়া বলেন, ‘আমার ছেলে ঝগড়ার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। সে কলেজে পড়ালেখা করত। নানার বাড়িতে থাকত। ঝগড়ার দিন রাতে আমার ছেলে দোকান বন্ধ করার সময় তাকে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা হত্যা করেছে। আমি এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

নিহতের মামা শিব্বির আহম্মেদ বলেন, ‘আমার ভাগনেকে কারা গুলি করেছে সেটির ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। মামলায় ২৮ জনকে আসামি করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, তিনি যেন এটার সুষ্ঠু বিচার করে দেন।’

এলাকাবাসী জানান, গত ১৪ এপ্রিল সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের আকাশের অটোরিকশার সঙ্গে একই ইউনিয়নের ধরন্তী মূলবর্গ গ্রামের তোফাজ্জলের মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরদিন সন্ধ্যায় তোফাজ্জলের লোকজন কালিকচ্ছ বাজারে এসে আকাশের ওপর হামলা করে। এতে গুরুতর আহত হন আকাশ। হামলার এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ফয়সাল আহম্মেদ নামে কলেজ ছাত্র নিহত হন। আহত হন সাংবাদিকসহ অন্তত ২৫ জন।

সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আ স ম আতিকুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ২টি মামলা হয়েছে। মামলাগুলো তদন্ত করা হচ্ছে। মামলায় ১৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে নয়জন হাইকোর্টের আদেশে জামিনে রয়েছেন।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না