রবিবার, ২৮ মে ২০২৩
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট পদে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। আজ রোববার দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বিজয়ী হয়েছেন তিনি।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ৯৭ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। তাতে এরদোয়ান পেয়েছেন ৫২ দশমিক ১ শতাংশ ভোট। আর প্রধান বিরোধী জোটের প্রার্থী কেমাল কিলিচদারওলু পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট। এতে এরদোয়ান বেসরকারি প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হয়েছেন।
প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হওয়ায় এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন কাতারের আমির তামিম বিন হামাদ ও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবান। এক টুইটে কাতারের আমির বলেছেন, ‘প্রিয় ভাই আমার রিসেপ তাইয়েপ এরদোয়ান, আপনার বিজয়ে অভিনন্দন। নতুন মেয়াদে আপনার সাফল্য কামনা করছি।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান এক টুইটে ‘প্রশ্নহীন’ বিজয়ে এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন।
গত ১৪ মে তুরস্কে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় প্রেসিডেন্ট পদে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট পাননি। ৪৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয়ের সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন এরদোয়ান। এরপরই ছিলেন কেমাল কিলিচদারওলু। তাঁর ভোট ছিল ৪৪ দশমিক ৮ শতাংশ। ফলে ভোট দ্বিতীয় দফায় গড়ায়।
২০১৪ সাল থেকে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এরদোয়ান। এর আগে ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। আর ইস্তাম্বুলের মেয়র ছিলেন ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত।




মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
এআই দিয়ে আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট
আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার
সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস
বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা
২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। 