শিরোনাম:
●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? ●   এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৮ মে ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ জন নিহত
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ জন নিহত
৭৩২ বার পঠিত
রবিবার, ২৮ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ জন নিহত

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে গুলিতে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সর্বশেষ শনিবার দেশটির নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে একটি মোটরসাইকেল শোভাযাত্রায় গুলিতে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মেমোরিয়াল ডে উপলক্ষে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল নিউ মেক্সিকোর রেড রিভার শহরে। ছোট্ট এই শহরে শোভাযাত্রায় অংশ নিয়েছিল প্রায় ২০ হাজার মোটরসাইকেল। সেখানে শনিবার বিকেল ৫টার দিকে এই গুলির ঘটনা ঘটে।

সেখানকার পরিস্থিতি নিয়ে স্থানীয় গণমাধ্যমকে একটি ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন রেড রিভারের মেয়র লিন্ডা ক্যালহাউন। তিনি বলেন, এই ঘটনায় সন্দেহভাজন বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিংবা উদ্ধাকারীদের কেউ আহত হননি। স্থানীয় কেউ এ ঘটনায় হতাহত হননি। কোনো একটি অপরাধী চক্র এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন তিনি।

লিন্ডা বলেন, যাঁরা গুলি চালিয়েছেন, তাঁদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।

এই ঘটনায় এডি কুক নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, মানুষ দৌড়াচ্ছিল এবং চিৎকার করছিল। মানুষ যখন দৌড়াচ্ছিল, তখন গুলির শব্দ শোনা যাচ্ছিল।

এদিকে গুলির ঘটনার পর সেখানে কারফিউ জারি করা হয়েছিল। রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি ছিল এবং সেই সময় মদ বিক্রিও বন্ধ ছিল। এর আগে ১৫ মে গুলিতে নিউ মেক্সিকোয় তিনজন নিহত হয়েছিলেন।



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস

আর্কাইভ

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা