বুধবার, ৩১ মে ২০২৩
প্রথম পাতা » অর্থনীতি | আইন-আদালত | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের ফরেন রিজার্ভ স্থানান্তরের নির্দেশনা চেয়ে রিট
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের ফরেন রিজার্ভ স্থানান্তরের নির্দেশনা চেয়ে রিট
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: বাংলাদেশের ফরেন রিজার্ভ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নিরাপদ দেশগুলোতে স্থানান্তরের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মঙ্গলবার অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান এ রিট দায়ের করেন।
বুধবার (৩১ মে) তিনি রিট দায়ের করার বিষয়টি নিশ্চিত করেছেন। রিটে অর্থ মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ও পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান বলেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে যেসব দেশের ফরেন রিজার্ভ জব্দ করেছে সেসব দেশের জনগণকে অবর্ণনীয় কষ্ট করতে হয়েছে। তাই যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের সব রিজার্ভ সরানোর দাবিতে রিটটি করা হয়েছে।
আইনজীবী অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান বলেন, বাংলাদেশের জনগণকে নিকট ভবিষ্যতে ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষার জন্য জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেছি।




বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
সরকারের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকা
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য:বিশ্বব্যাংক-আইএমএফ
সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী 