শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শনিবার, ৩ জুন ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | শিরোনাম | সাবলিড » টাইগার থ্রি’র সেটে সালমান-শাহরুখের ভিডিও ভাইরাল
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | শিরোনাম | সাবলিড » টাইগার থ্রি’র সেটে সালমান-শাহরুখের ভিডিও ভাইরাল
৭৭৪ বার পঠিত
শনিবার, ৩ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টাইগার থ্রি’র সেটে সালমান-শাহরুখের ভিডিও ভাইরাল

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: সুপারস্টার সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে ক্রমাগত গুঞ্জন চলছে। এবারের ছবিতে শাহরুখ খানকেও দেখা যাবে। যার কারণে ভক্তরা নজর রাখছেন সিনেমা সম্পর্কিত প্রতিটি তথ্যের দিকে।

এরই মধ্যে ‘টাইগার থ্রি’র সেট থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে শাহরুখ খান ও সালমান খান দু’জনকেই দেখা গেছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটিতে সালমান খান ও শাহরুখ খানকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। প্রথমে সালমান খানকে টাইগার থ্রি’র সেটের দিকে এগিয়ে যেতে দেখা যায়। শাহরুখকে তার পেছনে হাঁটতে দেখা যায়।

জানা গেছে, গত মে মাসে মুম্বাইয়ের মাধ আইল্যান্ডে একটি অ্যাকশন দৃশ্যের জন্য প্রস্তুত হয়েছিলেন সালমান ও শাহরুখ খান।ভিডিওতে দেখা গেছে, সালমান একটি বাদামি টি-শার্ট পরে সেটের ভেতরে হাঁটছেন।

ভিডিওটি শেয়ার করে ফ্যান পেজে লেখা হয়েছে, কয়েক সপ্তাহ আগে ‘টাইগার থ্রি’র সেটে শাহরুখ খান ও সালমান খান। সালমান খান নেতৃত্ব দেবেন এবং আমরা তাকে অনুসরণ করার চেষ্টা করবো।

নির্মাতারা ছবিটির জন্য প্রচুর অর্থ বিনিয়োগ করেছেন। টাইগার থ্রি হবে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের পঞ্চম ধাপ এবং টাইগার সিরিজের তৃতীয় অংশ। সুপার-সফল সিরিজটি এক থা টাইগার (২০১২) দিয়ে শুরু হয়েছিল এবং তারপর টাইগার জিন্দা হ্যায় (২০১৭), ওয়ার (২০১৯) এবং পাঠান (২০২৩) ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ‘টাইগার থ্রি’তে সালমানের সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। ‘টাইগার থ্রি’র পর ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরছেন শাহরুখ ও সালমান। তবে এ বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।



আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা