সোমবার, ১৯ জুন ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে মিউজিক ফেস্টিভ্যালের পাশে গোলাগুলি, নিহত ২
যুক্তরাষ্ট্রে মিউজিক ফেস্টিভ্যালের পাশে গোলাগুলি, নিহত ২
বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া : যুক্তরাষ্ট্র থেকে:
যুক্তরাষ্ট্র প্রতিদিনই বন্দুক সহিংসতার ঘটনায় খবরের শিরোনাম হচ্ছে। এসব ঘটনায় প্রাণ হারাচ্ছেন অনেকে। এর মধ্যে শনিবার ওয়াশিংটন রাজ্যে ‘ইলেকট্রনিক ডান্স ফেস্টিভ্যালের’ পাশে গোলাগুলিতে অন্তত ২ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত আরও কয়েকজন। এ ঘটনায় আহত অবস্থায় আটক হয়েছেন সন্দেহভাজন হামলাকারী।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানা গেছে, ইলেকট্রনিক ডান্স মিউজিক ফেস্টিভ্যাল চলাকালীন জর্জ শহরের কাছে গুলিবর্ষণের ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত ৮টার দিকে খবর পায় পুলিশ। গ্রান্ট কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, ওয়াশিংটনের গর্জ অ্যাম্ফিথিয়েটারের কাছে ক্যাম্পগ্রাউন্ডে গোলাগুলি হয়।
শেরিফের মুখপাত্র কাইল ফোরম্যান বলেছেন, সন্দেহভাজন হামলাকারী আটক হওয়ার আগে ঘটনাস্থল দ্রুত ত্যাগ করে। ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে তাকে আটক হয় সে। জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে তাকে।
এ ঘটনার সময় বিয়ন্ড ওয়ান্ডারল্যান্ড ফেস্টিভ চলছিল। পরবর্তীতে সাধারণ মানুষকে সেখানে অংশ না নিতে আয়োজক কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
রবিবার সকালে আয়োজকদের পক্ষ থেকে মিউজিক ফেস্টিভ্যালের ওই দিনের অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেওয়া হয়। বিয়ন্ড ওয়ান্ডারল্যান্ড জানায়, ‘গত রাতে ওভারফ্লো ক্যাম্পিং এলাকার ঘটনায় বিয়ন্ড ওয়ান্ডারল্যান্ডের দ্বিতীয় দিনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।’





ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের 