শিরোনাম:
●   চীন সফরে জার্মান চ্যান্সেলর ●   মোদির ইসরায়েল সফর, পাকিস্তানের নিরাপত্তায় হুমকি? ●   পিলখানা হত্যাকাণ্ড ছিল, সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: তারেক রহমান ●   ভূমিকম্পে কাঁপলো রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল ●   নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান ●   ডিজিএফআই-এর নতুন মহাপরিচালক কায়ছার রশীদ চৌধুরী ●   বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের ●   বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা ●   ২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ●   সংকটের কঠিন মুহূর্তে আমাকে সমর্থন দিয়েছে বিএনপি ও সশস্ত্র বাহিনী: রাষ্ট্রপতি
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

BBC24 News
রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » নির্বাচন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে ২৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে
প্রথম পাতা » নির্বাচন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে ২৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে
১০৫৫ বার পঠিত
রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে ২৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশে পঞ্চম ধাপে ২০ জেলার ২৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই ধাপে সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে। এ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে আগ্রহের পাশাপাশি আশঙ্কাও রয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, একইদিনে দেশের চারটি উপজেলা পরিষদে চেয়ারম্যান এবং ১৪টি ইউনিয়ন পরিষদে বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদের উপনির্বাচনও এদিন হচ্ছে।

এছাড়া এর আগে অনুষ্ঠিত সাতটি পৌরসভায় বন্ধ ঘোষিত ভোটকেন্দ্রগুলোতে এবং মৃত্যুজনিত কারণে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ড, ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড, পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড, এবং সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদেও আজ ভোটগ্রহণ করা হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম সিটি ও শৈলকুপায় ভোটগ্রহণ হচ্ছে ইভিএমে।

নির্বাচনী এলাকাগুলোয় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের সঙ্গে মাঠে রয়েছেন ম্যাজিস্ট্রেট। নির্বাচনী এলাকায় যান চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

গত ১৯ জানুয়ারি পঞ্চম ধাপের ৩১ পৌরসভার নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে ইসি। পরে অন্য ধাপ থেকে পঞ্চমে যুক্ত হয় সৈয়দপুর পৌরসভা। অপরদিকে উচ্চ আদালতে যশোর পৌরসভার ভোটগ্রহণ স্থগিত করা হয়।

ভোটগ্রহণের আগ মুহূর্তে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ইসি। এছাড়া চট্টগ্রামের রাউজান পৌরসভায় মেয়র ও কাউন্সিলরসহ সব পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পান।

যেসব পৌরসভায় ভোটগ্রহণ চলছে
চট্টগ্রামের মিরসরাই, বারইয়ারহাট ও রাঙ্গুনিয়া; লক্ষ্মীপুরের রায়পুর, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, হবিগঞ্জ সদর, জামালপুর সদর, মাদারগঞ্জ ও ইসলামপুর; রাজশাহীর দুর্গাপুর ও চারঘাট; বগুড়া সদর, মানিকগঞ্জের সিঙ্গাইর, কিশোরগঞ্জের ভৈরব, ভোলার সদর ও চরফ্যাশন; চাঁদপুরের শাহরাস্তি ও মতলব; যশোরের কেশবপুর, নীলফামারীর সৈয়দপুর, মাদারীপুর সদর ও শিবচর; রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া সদর, ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর; জয়পুরহাট সদর, ময়মনসিংহের নান্দাইল ও গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায়।



এ পাতার আরও খবর

বিএনপির বিজয়ে তারেক রহমান দেখা করলেন শফিকুর-নাহিদের সাথে বিএনপির বিজয়ে তারেক রহমান দেখা করলেন শফিকুর-নাহিদের সাথে
গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে
নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯
বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল
বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি
বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা।
আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস

আর্কাইভ

চীন সফরে জার্মান চ্যান্সেলর
মোদির ইসরায়েল সফর, পাকিস্তানের নিরাপত্তায় হুমকি?
ভূমিকম্পে কাঁপলো রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল
নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান
ডিজিএফআই-এর নতুন মহাপরিচালক কায়ছার রশীদ চৌধুরী
বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের
বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা
২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
মার্কিন বাণিজ্যচুক্তি কার্যকর করতে উদ্যোগ নেবে না বাংলাদেশ
সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে বড় রদবদল