শিরোনাম:
●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ●   আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা ●   বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান ●   মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান ●   আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা ●   ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ●   মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। ●   ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » জেলার খবর »
প্রথম পাতা » জেলার খবর »
১০৩১ বার পঠিত
মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে স্পিডবোটের ঢেউয়ের ধাক্কায় নৌকা ডুবে স্বামী-স্ত্রী মারা গেছেন। এ সময় তাঁদের আট বছরের মেয়ে নিখোঁজ হয়। আজ সোমবার বেলা তিনটার দিকে উপজেলার পূর্ব ইউনিয়নের মোহল্লা গ্রামে তিতাস নদীতে এ ঘটনা ঘটে।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক ঘটনাটি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তিরা হলেন নবীনগর উপজেলার কাউতলা গ্রামের মো. রিয়াদ (৩৫) ও তাঁর স্ত্রী লিজা আক্তার (২৩)। নিখোঁজ শিশুটির নাম মারিয়া আক্তার। মারিয়াকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রিয়াদ পরিবার নিয়ে সিলেটে থাকেন। গতকাল রোববার স্ত্রী-সন্তানসহ সিলেট থেকে নবীনগরে মামাশ্বশুরের বাড়িতে যান। আজ সকালে রিয়াদ তাঁর স্ত্রী-কন্যা ও স্বজন মিলিয়ে ১০-১২ জন তিতাস নদীতে নৌভ্রমণে বের হন। উপজেলার পূর্ব ইউনিয়নের মোহল্লা গ্রাম থেকে পাশের ভৈরবনগরে যাওয়ার পথে তিতাস নদীর সোনাপাড়া নামের স্থানে দ্রুতগামী স্পিডবোটের ঢেউয়ে ধাক্কায় নৌকাটি উল্টে যায়। এতে নৌকায় থাকা রিয়াদ ও তাঁর স্ত্রী লিজা নদীতে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় বাকিরা তীরে পৌঁছাতে সক্ষম হলেও রিয়াদ ও লিজা দম্পতির আট বছরের শিশুকন্যা মারিয়া নিখোঁজ হয়।

আজ সকালে রিয়াদ তাঁর স্ত্রী-কন্যা ও স্বজন মিলিয়ে ১০-১২ জন তিতাস নদীতে নৌভ্রমণে বের হন। তিতাস নদীর সোনাপাড়া নামের স্থানে দ্রুতগামী স্পিডবোটের ঢেউয়ে ধাক্কায় নৌকাটি উল্টে যায়।

নৌকায় থাকা নিহত ব্যক্তিদের স্বজন মো. শামছুল বলেন, প্রতিবছরই তাঁরা নৌকাভ্রমণের উদ্দেশ্যে নবীনগরে যান। এবার ভ্রমণে বের হয় দ্রুতগামী স্পিডবোটের ঢেউয়ে তাঁদের নৌকাটি উল্টে পানিতে তলিয়ে যায়। এতে দুজন ঘটনাস্থলেই মারা যান। নিহত দম্পতির মেয়ে মারিয়া নিখোঁজ রয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বলেন, নৌকা ডুবে নিহত স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শিশু মারিয়াকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ও ডুবুরি দল কাজ করছে।



আর্কাইভ

টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান