শিরোনাম:
●   জ্বলছে প্যারিস, আগুন, ধ্বংস, লুটপাট ও ২০২৭ সালের নির্বাচন ●   শর্ত মানলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: আরাগচি ●   বাংলাদেশি দুই জনের মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছে ঢাকা ●   শেরে বাংলা নগরে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় সিদ্ধান্ত ●   মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ●   কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু ●   হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস ●   সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কেন? আগে জানত না বাংলাদেশ! ●   ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য:বিশ্বব্যাংক-আইএমএফ ●   জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » বাংলাদেশি দুই জনের মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছে ঢাকা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » বাংলাদেশি দুই জনের মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছে ঢাকা
৫২ বার পঠিত
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশি দুই জনের মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছে ঢাকা

20261018_225614.jpgবিবিসি২৪নিউজ, কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: সৌদি আরবের মক্কায় সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াকে ডেকে এনে বৈঠক করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। সেখানে ওই মৃত্যুদণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়সূত্রে জানতে পেরেছে বিবিসি বাংলা।

এর আগে, মৃত্যুদণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে সৌদি সরকারের কাছে একটি কূটনৈতিক পত্র পাঠিয়েছিল ঢাকা। সেটির একটি অনুলিপি রোববারের বৈঠকে সৌদি রাষ্ট্রদূতের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তবে কর্মকর্তারা জানিয়েছেন, আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াকে ডেকে পাঠানোর এই ঘটনাটি ঠিক ‘তলব’ নয়, বরং ‘তথ্য জানতে বৈঠক’।

উল্লেখ্য যে, মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে সৌদি সরকার গত বুধবার দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

তবে মৃত্যুদণ্ডের বিষয়ে আগে থেকে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন সেখানকার বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।

গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর সম্প্রতি সৌদি কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে চিঠি দিয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট।



আর্কাইভ

জ্বলছে প্যারিস, আগুন, ধ্বংস, লুটপাট ও ২০২৭ সালের নির্বাচন
বাংলাদেশি দুই জনের মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছে ঢাকা
শেরে বাংলা নগরে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় সিদ্ধান্ত
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কেন? আগে জানত না বাংলাদেশ!
ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য:বিশ্বব্যাংক-আইএমএফ
জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্যালেসে হুথির হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী