রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » জাতীয় | প্রশাসন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » শেরে বাংলা নগরে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় সিদ্ধান্ত
শেরে বাংলা নগরে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় সিদ্ধান্ত
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: বর্তমান সচিবালয় রাজধানীর শেরেবাংলা নগরের পুরনো বাণিজ্য মেলার মাঠে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার বিকালে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হওয়ার কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
২০২৯ সালে সেখানে সচিবালয়ের কার্যক্রম শুরু করতে শিগগির কাজ শুরুর সিদ্ধান্ত হওয়ার তথ্য দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রনালয়র করার সিদ্ধান্তও হয়েছে।
বৈঠক শেষে পিআইডির কনফারেন্স হলে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন সচিবালয়ে প্রায় ৩১ লাখ বর্গফুটের ভবন গড়ে তোলা হবে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
সেখানে কী কী থাকবে সেই বর্ণনায় তিনি বলেন, পুরাতন বাণিজ্য মেলা এলাকায় তিনটি বেজমেন্টসহ ৩,৮০০ গাড়ি পার্কিং, ১৪টি ১২তলা ভবন, মসজিদ, ক্যফেটেরিয়া থাকবে। আশপাশে যানবাহনের চলাচল যাতে ঠিক থাকে সেজন্য আন্ডারপাস ও আন্ডারগ্রাউন্ড রাস্তা নির্মাণ করা হবে।
সচিবালয় স্থানান্তরে মন্ত্রিসভার সিদ্ধান্ত তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশ সচিবালয় যেটা এখানে আছে সেটা স্থানান্তর করার বিষয়ে একটা সিদ্ধান্ত হয়েছে, যেটা স্থানান্তর হয়ে যাবে। এর জন্য ঢাকার আগে যে মহাপরিকল্পনা আছে, তার জন্য যে জায়গা বরাদ্দ আছে- সে এলাকায় এটা যাচ্ছে। প্রায় ৩১ একর জমি নিয়ে হবে। এটা খুব নান্দনিক জিনিস হবে।
“এটা ওইখানে যে মূল ভাবনা ছিল, তার সাথে সম্পর্ক আছে আবার পুরোটাও নয়। কিন্তু একই যোগসূত্র রয়েছে বাংলাদেশ সচিবালয় সেখানে যাচ্ছে।”




মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো
এল নিনিওর প্রভাবে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশে কী হতে পারে, কী প্রস্তুতি দরকার
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট 