বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইয়েমেনে প্রেসিডেন্ট প্যালেসে হুথির হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী
ইয়েমেনে প্রেসিডেন্ট প্যালেসে হুথির হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে প্রেসিডেন্ট প্যালেস লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। তবে এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার। হামলায় প্রাসাদের কয়েকজন নিরাপত্তারক্ষী নিহত ও আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইয়েমেনের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল-এরিয়ানি এ তথ্য জানান। তিনি বলেন, এডেনের আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।প্রাসাদে হামলায় হতাহত নিরাপত্তারক্ষীরা
ইয়েমেন সরকারের মন্ত্রিসভা বলেছে, এডেনের প্রেসিডেন্ট প্রাসাদে হামলা হুথিদের ক্রমবর্ধমান সহিংসতার অংশ।
মন্ত্রিসভার বিবৃতিতে বলা হয়, হামলায় আল-মাশিক প্রাসাদের কয়েকজন নিরাপত্তারক্ষী নিহত ও আহত হয়েছেন। তবে হতাহত ব্যক্তিদের সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।
২৪ ঘণ্টায় ১২৫০ হামলার দাবি
এদিকে, গত ২৪ ঘণ্টায় হুথিদের লক্ষ্য করে ১ হাজার ২৫০টি হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। হুথিদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো পুনরুদ্ধার করাই এ অভিযানের লক্ষ্য।
সরকারি বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, যুদ্ধবিমান, ড্রোন, কামান ও রকেট লঞ্চার ব্যবহার করে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। এতে হুথিদের ১৫০টি যানবাহন ধ্বংস হয়েছে বলেও দাবি করেন তিনি।
আল-নুজাইলি আরও বলেন, এসব হামলায় হুথিদের প্রতিরক্ষাব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে তাইজ ফ্রন্টে তাদের অবস্থানগুলো লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।
পোস্টের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে ইয়েমেনের সরকারি বাহিনীকে হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাতে দেখা যায় বলে দাবি করা হয়েছে।




জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ সরকার উদ্যোগী হবে: ভারত
আবারও ইরানে যৌথ হামলার প্রস্তাব নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা
ইরাকের ভূখন্ডে ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: আলী ফালিহ
স্বামীকে ভুলে ‘প্রেসিডেন্ট’ বলে ফেললেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
আফগানিস্তানে বিবিসি বন্ধ করে দিল তালেবান সরকার
ভারতের ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের বিরোধিতা চীনের 