শিরোনাম:
●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ ●   আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প ●   পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী ●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

BBC24 News
শনিবার, ২৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাচ্ছেন বিদেশি শ্রমিকেরা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাচ্ছেন বিদেশি শ্রমিকেরা
৬৯২ বার পঠিত
শনিবার, ২৩ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাচ্ছেন বিদেশি শ্রমিকেরা

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের কারণে প্রায় দেড় বছর পর বিদেশি কর্মী নেওয়া শুরু করছে মালয়েশিয়া। শুক্রবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

এ তথ্য জানিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাম তেলের গাছ লাগানো ও রাবারের গ্লাভস তৈরির কারখানার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে বিদেশি কর্মীদের নেওয়া হবে। মালয়েশিয়ার এ খাতগুলো মূলত অভিবাসী কর্মীদের ওপর নির্ভরশীল। করোনাভাইরাস মহামারি মোকাবিলায় গঠিত টাস্কফোর্স এসব খাতে কর্মী নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে, মহামারি মোকাবিলাবিষয়ক বিশেষ কমিটি আজ বিদেশি কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশে প্রস্তাবিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) এ সম্মতি দিয়েছে। বিশেষ করে গাছ লাগানো খাতে শ্রমিকের চাহিদা পূরণে এ সম্মতি দেওয়া হয়েছে। তবে কবে থেকে এবং কোন খাতে কত সংখ্যক বিদেশি শ্রমিক নেওয়া হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।মালয়েশিয়ায় গ্লাভস থেকে শুরু করে আইফোন পর্যন্ত সবকিছু তৈরিতে বিদেশি শ্রমিকেরা কাজ করেন। দেশটিতে প্রায় ২০ লাখ বৈধ বিদেশি শ্রমিক কাজ করেন।

গত মাসে মালয়েশিয়া সরকার বলেছিল, গাছ লাগানোর কাজে দেখা দেওয়া শ্রমিকসংকট দূর করতে ৩২ হাজার বিদেশি শ্রমিককে ফেরানোয় অগ্রাধিকার দেওয়া হবে। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পাম তেল উৎপাদনকারী দেশ মালয়েশিয়া থেকে করোনার মধ্যে শ্রমিকেরা নিজ নিজ দেশে ফেরায় শ্রমিকসংকট তীব্র হয়েছে। রাবারের গ্লাভস তৈরির শিল্প খাতও বাড়তে থাকা শ্রমিকের চাহিদা পূরণে বিদেশি কর্মীদের ফেরার অনুমতি দিতে সরকারের কাছে আবেদন করেছেন।দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় বাংলাদেশের বেশ কয়েক লাখ মানুষ কাজ করেন। গত বছরের প্রথম দিকে করোনা মহামারি দেখা দেওয়ার পর অন্যান্য দেশের মতো মালয়েশিয়া থেকেও অনেক মানুষ দেশে ফিরে আসেন। এরপর থেকে তাঁদের আর কাজে ফেরার সুযোগ হচ্ছিল না, এখন সেই বাধা কাটছে।

এ ছাড়া মধ্য নভেম্বর থেকে মালয়েশিয়া বিদেশি পর্যটকদের জন্যও দরজা খুলছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।



এ পাতার আরও খবর

ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত

আর্কাইভ

ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা