শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ১১ জুলাই ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে নতুন করে আরও দেড় লাখ রোহিঙ্গার প্রবেশ: জাতিসংঘ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে নতুন করে আরও দেড় লাখ রোহিঙ্গার প্রবেশ: জাতিসংঘ
২৮১ বার পঠিত
শুক্রবার, ১১ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে নতুন করে আরও দেড় লাখ রোহিঙ্গার প্রবেশ: জাতিসংঘ

---বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: মিয়ানমার থেকে গত ১৮ মাসে বাংলাদেশে নতুন করে প্রায় দেড় লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মানবাধিকার ওই সংস্থা। এসব রোহিঙ্গা কক্সবাজারের আশ্রয় শিবিরে রয়েছে। ইউএনএইচসিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও নিপীড়ন বৃদ্ধি পাওয়ায় হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। গত কয়েকমাসে রোহিঙ্গা অনুপ্রবেশ আশঙ্কাজনক হারে বেড়েছে। অনুপ্রবেশের বর্তমান পরিসংখ্যান ২০১৭ সালের পর সবচেয়ে বেশি। বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের উদারভাবে আশ্রয় দিয়ে আসছে বাংলাদেশ। দেশটির কক্সবাজার জেলায় নতুন করে আসা রোহিঙ্গারা মাত্র ২৪ কিলোমিটার জায়গায় আগের শরণার্থীদের সঙ্গে বসবাস করছে। এতে এই আশ্রয় শিবিরটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ স্থানগুলোর একটিতে পরিণত হয়েছে। ইউএনএইচসিআর জানায়, গত জুন পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে নতুন ১ লাখ ২১ হাজার রোহিঙ্গাকে শনাক্ত করা হয়েছে। তবে অনেককে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি, যদিও তারা রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছেন। নতুন করে আসা রোহিঙ্গাদের বেশির ভাগই নারী ও শিশু।

জাতিসংঘ বলছে, আগত এসব রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার প্রয়োজন। তারা মূলত আগে থেকে বসবাসকারী রোহিঙ্গাদের ওপর নির্ভরশীল। বর্তমানে পর্যাপ্ত তহবিল না থাকায় খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর ওপর চাপ বেড়েছে। ফলে গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো ব্যাহত হচ্ছে। বৈশ্বিক তহবিল সংকটের ফলে এই চাপ সৃষ্টি হয়েছে, ফলে নতুন করে আগত ও আগে থাকা রোহিঙ্গাদের প্রয়োজনীয় পরিষেবা দেয়া কঠিন হয়ে পড়েছে। যদি পর্যাপ্ত তহবিল না আসে তাহলে এ বছরের সেপ্টেম্বরের মধ্যে শরণার্থী শিবিরে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হবে। রান্নার জ্বালানি (এলপিজি) সংকটও আরও ঘনিভূত হবে। আর ডিসেম্বরের মধ্যে খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাবে। শিক্ষা থেকে বঞ্চিত হবে প্রায় ২ লাখ ৩০ হাজার শিশু। যার মধ্যে নতুন করে আসা ৬৩ হাজার শিশুও রয়েছে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না