শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
BBC24 News
রবিবার, ২৫ জুন ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মালদ্বীপকে হারিয়ে সেমির আশা টিকিয়ে রাখল বাংলাদেশ
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মালদ্বীপকে হারিয়ে সেমির আশা টিকিয়ে রাখল বাংলাদেশ
৬৩১ বার পঠিত
রবিবার, ২৫ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মালদ্বীপকে হারিয়ে সেমির আশা টিকিয়ে রাখল বাংলাদেশ

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: লড়াইটা বাঁচা-মরার, তাই খেলায় আগ্রাসন থাকা ছিল জরুরি। সাম্প্রতিক সময়ে মালদ্বীপ বেশ শক্তিশালী এক দল।

সাফের বর্তমান চ্যাম্পিয়নও তারা। সেই দলের বিপক্ষে শুরুতে দাপুটে ফুটবল খেলেও পিছিয়ে পড়ে বাংলাদেশ।

কিন্তু ম্যাচে কেবল একবারই ধাক্কা খেয়েছে তারা। এরপর দৃঢ় মানসিকতা দেখিয়ে ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে।

তাই জয় হাতে এসে ধরা দেয় খুব সহজেই।
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়ে সাফে সেমিফাইনাল খেলার আশা টিকিয়ে রাখল বাংলাদেশ। দলের হয়ে গোল তিনটি করেছেন রাকিব হোসেন, তারিক কাজী ও শেখ মোরসালিন। এই জয়ে দুই ম্যাচ শেষে তিন পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে হাভিয়ের কাবরেরার দল। শেষ চারে উঠতে হলে গ্রুপের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে জয়ের বিকল্প নেই। তবে একইসঙ্গে তাকিয়ে থাকতে হবে লেবানন-মালদ্বীপের ম্যাচেও।

লেবাননের বিপক্ষে ২-০ গোলে হারের পর আত্মবিশ্বাসে খুব একটা চিড় ধরেনি বলে জানিয়েছিলেন ফুটবলাররা। অনুশীলনে ছিলেন ফুরফুরে মেজাজে। মালদ্বীপের বিপক্ষে গত বছর প্রীতি ম্যাচে অবশ্য বাংলাদেশ হেরেছিল ২-০ গোলে। তবে এবার খুব বেশি পাত্তা পায়নি মালদ্বীপ।

প্রথমার্ধের পুরোটা সময় আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। ম্যাচের ১৩ মিনিটে তিনটি কর্নার আদায় করে নিয়েছিল বাংলাদেশ। মালদ্বীপের রক্ষনের কঠিন পরীক্ষাই নিচ্ছিলেন লাল-সবুজ জার্সিধারীরা। তবে ম্যাচের ১৭ তম মিনটে খেলার ধারার বিপরীতে কাউন্টার অ্যাটাকে হামজা মোহাম্মদের গোলে এগিয়ে যায় মালদ্বীপ। বক্সের বাইরে থেকে আলী ফাসিরের পাস থেকে জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড।

গোল হজম করে সমতায় ফেরার চেষ্টা করতে থাকে বাংলাদেশ। ২৫ মিনিটে জামালের কর্নারে তপুর হেড ক্রসবারের অনেক ওপর দিয়ে যায়। ৩৩ মিনিটে সোহেল রানার কর্নারে তপুর হেড গোললাইন থেকে সেভ করেছেন হুসেন নিহান। ফিরতি বল হাতে লাগে মালদ্বীপের আহমেদ নুমানের। বাংলাদেশ তাতে পেনাল্টির আবেদন করলেও রেফারি তাতে সাড়া দেননি।

৪২ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। লম্বা থ্রো ইনে খেলার কৌশলে পরিবর্তন এনে ছোট থ্রো ইন করেন বিশ্বনাথ। সেখান থেকে লম্বা করে বক্সে বল বাড়ান সোহেল রানা। তপু সেটা হেডেই পাস দেন রাকিবকে। রাকিবও দারুণ এক হেডে বল জালে জড়ান (১-১)। ম্যাচে ফেরে বাংলাদেশ। বিরতির পর ছন্দ ধরে রাখে লাল সবুজ জার্সিধারীরা। চাপ অব্যাহত রাখে মালদ্বীপের ওপর।

ম্যাচের ৬০ মিনিটে তিনটি পরিবর্তন করেন কোচ কাবরেরা। এরপরই খেলার মোড় ঘুড়ে যায়। ম্যাচের ৬৭ মিনিটে দলকে এগিয়ে দেন বসুন্ধরা কিংসের ফুটবলার তারিক কাজী। জটলার মাঝে কর্নার থেকে পাওয়া বলে হেড করেন তিনি। গোললাইন থেকে বল ফিরিয়ে দিলে দ্বিতীয় চেষ্টায় বল জালে জড়ান ফিনল্যান্ড প্রবাসী এই ফুটবলার।

দলের হয়ে শেষ গোলটি করেন বদলি নামা বসুন্ধরা কিংসের আরেক ফুটবলার মোরসালিন। তরুণ এই ফুটবলার ইতোমধ্যেই নিজের পারফরম্যান্স দিয়ে সকলের নজর কেড়েছেন। আজ সাফে গোল করে আরও একবার নিজের প্রতিভার জানান দিলেন মোরসালিন। ৯০ মিনিটে বিশ্বনাথের বানিয়ে দেওয়া বল বক্সের ডানপাশে পেয়ে একজনকে কাটিয়ে চোখ ধাঁধানো এক গোল করেন মোরসালিন। এর আগে ৬৯ মিনিটে বক্সের বাইরে থেকে মোরসালিনের দুর্দান্ত শট কোনোমতে বাইরে বের করে দিয়ে মালদ্বীপকে বাঁচান গোলরক্ষক। ৮১ মিনিটে তারিক কাজী ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। এর কিছুক্ষণ পর বল নিয়ে সময় নষ্ট করে হলুদ কার্ড দেখেন ইসা ফয়সাল।

শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। ২০ বছর পর সাফে মালদ্বীপক হারাল লাল-সবুজ জার্সিধারীরা। এর আগে ২০০৩ সালে সাফে মালদ্বীপকে হারিয়েছিল বাংলাদেশ। সেই আসরে চ্যাম্পিয়নও হয়েছিল। এখন ভুটান বাধা পার করতে পারলেই ২০০৯ সালের পর সাফে সেমিফাইনালে খেলার পথে আরও একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা