শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » নেইমারের ৩৫ কোটি টাকা জরিমানা
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » নেইমারের ৩৫ কোটি টাকা জরিমানা
৬৩১ বার পঠিত
মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নেইমারের ৩৫ কোটি টাকা জরিমানা

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: কদিন আগে সন্তানসম্ভবা প্রেমিকার বিশ্বাসভঙ্গ করে তোপের মুখে পড়েছিলেন নেইমার। সেটা নিয়ে তুমুল আলোচনার মধ্যেই যোগ হলো আরেকটি দুঃসংবাদ। এক কথায় বিতর্ক যেন ছাড়ছেই না নেইমারকে।

পরিবেশ সুরক্ষা আইন ভাঙার দায়ে পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ৩৩ লাখ ডলার জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা ৩৫ কোটি ৬৫ লাখ টাকার বেশি। খবর এএফপির।
কী অপরাধ নেইমারের?

ব্রাজিলের মানগারাতিবা শহর পরিষদ সচিবালয়ের অভিযোগ, পরিবেশ মন্ত্রণালয় ও নগর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বাড়ির পাশে কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করেছেন নেইমার, যা স্বচ্ছ পানির উৎসে বাধা সৃষ্টি করেছে।

মানগারাতিবা ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম নগরী রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত উপকূলবর্তী শহর। পর্যটনের জন্য শহরটির বেশ সুনাম আছে। সেখানেই ২০১৬ সালে ১০ হাজার বর্গমিটারের বিশাল বাড়ি কিনেছেন নেইমার। সেখানে হেলিপ্যাড, স্পা ও জিমনেশিয়ামও ছিল। সোমবার স্থানীয় প্রশাসন সেখানে গিয়ে কৃত্রিম লেক ও সৈকত দেখতে পান, যা নিয়ম না মেনেই করা হয়েছে।
মানগারাতিবা শহর পরিষদ সচিবালয় এক বিবৃতিতে বলেছে, ‘নেইমার অনুমোদন ছাড়া নদীর পানি দখলে নিয়েছেন, যা পানির গতিপথ পাল্টে দিয়েছে।’ কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করতে গিয়ে পরিবেশের আরও ক্ষতি করেছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ, ‘(এসব করার জন্য নেইমার) জমি অপসারণ ও গাছপালা কেটে ফেলেছেন।’

এর আগে নেইমারের বিরুদ্ধে নদীর পানি, পাথর ও সৈকতের বালু তোলার অভিযোগও এনেছিল স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিয়মনীতির তোয়াক্কা না করে নেইমার সেখানে পার্টির আয়োজন করেছেন এবং লেকে গোসল করতে নেমেছেন।

মানগারাতিবা শহর পরিষদ ও পরিবেশ নিয়ন্ত্রণ সংস্থা ছাড়াও স্থানীয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, রাজ্য পুলিশ ও পরিবেশ সুরক্ষা অফিস বিষয়টি অধিকতর তদন্ত করে দেখবে। শাস্তির বিরুদ্ধে আবেদন করতে নেইমার ২০ দিন সময় পাবেন। তবে এ ব্যাপারে নেইমারের মুখপাত্রের সঙ্গে সংবাদ সংস্থা এএফপি যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করেননি।

৩১ বছর বয়সী নেইমার গত ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে। ফরাসি লিগ ‘আ’-তে লিলের বিপক্ষে ম্যাচে ডান পায়ের অ্যাঙ্কেলের লিগামেন্টে চোট পান। গুরুতর সেই চোটে মৌসুমই শেষ হয়ে যায়। মার্চে দোহায় অস্ত্রোপচারের পর এখন সেরে ওঠার পথে। ২০২৫ সাল পর্যন্ত চুক্তি থাকলেও গ্রীষ্মকালীন দলবদলেই তার পিএসজি ছাড়ার জোর গুঞ্জন চলছে।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না