শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ৯ জুলাই ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাসায়নিক অস্ত্রের ভান্ডার ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র : বাইডেন
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাসায়নিক অস্ত্রের ভান্ডার ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র : বাইডেন
৪২৯ বার পঠিত
রবিবার, ৯ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাসায়নিক অস্ত্রের ভান্ডার ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র : বাইডেন

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানান, মজুত করা কয়েক দশকের পুরোনো রাসায়নিক অস্ত্র সম্পূর্ণভাবে ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার এক ঘোষণায় এ কথা জানান তিনি। তিন দশক আগের কেমিক্যাল উয়েপনস কনভেনশনে দেওয়া প্রতিশ্রুতি রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়। কেনটাকিতে মার্কিন সেনাবাহিনীর সুবিধা ব্লু- গ্যাস আর্মি ডিপো সম্প্রতি ৫০০ টন প্রাণঘাতী রাসায়নিক এজেন্ট নির্মূল করার চার বছরের কাজ শেষ করার পর ঘোষণাটি আসে।

বাইডেন বলেন, ‘আমি ঘোষণা করতে পেরে গর্বিত যে, যুক্তরাষ্ট্র মজুত করা সর্বশেষ অস্ত্র ভান্ডারটিও নিরাপদে ধ্বংস করা হয়েছে। এ পদক্ষেপে রাসায়নিক অস্ত্রের ভয়াবহতা থেকে বিশ্বকে বাঁচাতে দেশটি আরও এক ধাপ এগিয়েছে বলে মনে করেন বাইডেন। কেমিক্যাল ওয়েপনস কনভেনশনে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে অস্ত্র ধ্বংকারী সর্বশেষ দেশ যুক্তরাষ্ট্র। যদিও কিছু দেশ গোপনে অস্ত্র মজুত রেখেছে বলে ধারণা করা হয়।

ইউএস আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের তথ্যানুসারে, ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ২৮ হাজার ৬০০ টন রাসায়নিক অস্ত্রের মজুত ছিল। কয়েক দশক ধরে ভিক্সল, মাস্টার্ড গ্যাস ও সারিন গ্যাসবাহী আর্টিলারি প্রজেক্টাইল ও রকেটসহ রাসায়নিক অস্ত্রে মজুত ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় এ ধরনের অস্ত্রের ব্যবহারে ভয়াবহ পরিণতির সৃষ্টি হয়। তারপর থেকেই অস্ত্রগুলো নিয়ে শুরু হয় সমালোচনা। সমালোচনার পরও অনেক দেশ অস্ত্রগুলোর ব্যবহার অব্যাহত রাখে। রাসায়নিক অস্ত্র ধ্বংসে রাসায়নিক অস্ত্র কনভেনশন ১৯৯৩ সালে গঠন হয়। চুক্তিটি কার্যকর হয় ১৯৯৭ সালে। যুক্তরাষ্ট্রকে সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে এই বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। অবশেষে সব অস্ত্র ধ্বংসের পর এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে অভিহিত করেন রাসায়নিক অস্ত্র নিষিদ্ধ সংস্থার প্রধান ফার্নান্দো আরিয়াস।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না