বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | নির্বাচিত বিভাগ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
বিবিসি২৪নিউজ,ডিজিটাল রিপোর্ট: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মধ্যপ্রাচ্য সংঘাত মোকাবিলায় ইসরাইলের ভূমিকার সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, কেবল সামরিক শক্তি দিয়ে দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়; বরং ফিলিস্তিনিদের কোনো ছাড় দিতে অস্বীকৃতি জানানো ইসরাইলের নৈতিক অবস্থানকে দুর্বল করে দিচ্ছে।
মঙ্গলবার উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে পুরস্কারজয়ী লেখক ও সাংবাদিক সুসান ম্যাকের সঙ্গে এক আলোচনায় এসব কথা বলেন ওবামা। বেলফাস্ট টেলিগ্রাফ এ খবর জানিয়েছে।
গাজায় ইসরাইলের যুদ্ধ প্রসঙ্গে ওবামা বলেন, এই সহিংসতা সবার জন্যই ‘বেদনাদায়ক’ হওয়া উচিত। তিনি একে এমন এক ধ্বংসাত্মক চক্র হিসেবে বর্ণনা করেন, যা ঐতিহাসিক ক্ষোভ, অনমনীয় দৃষ্টিভঙ্গি এবং গভীর বিভাজনের ওপর ভিত্তি করে টিকে আছে।
তিনি ইউরোপে ইহুদিদের দীর্ঘদিনের নিপীড়নের ইতিহাসের কথা স্বীকার করেন। তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন যে, ফিলিস্তিনিরাও তাদের জমি হারিয়ে চরম অবিচারের শিকার হয়েছেন।
তিনি বলেন, এটি অনস্বীকার্য। এটাও সত্য যে, তারা মানুষের জমি কেড়ে নিয়েছে এবং তারা বাড়াবাড়ি করেছে। আর স্বাভাবিকভাবেই ভুক্তভোগীরা বলেছে: ‘এটি অবিচার, আমি আমার জমি ফেরত চাই।
ওবামার মতে, সহিংসতার এই চক্র ভাঙার ক্ষেত্রে শক্তিশালী পক্ষের দায়িত্ব অনেক বেশি; কেবল সামরিক ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের ওপর নির্ভর করে থাকলে চলবে না।
তিনি বলেন, ‘ইসরাইলের দৃষ্টিভঙ্গি যদি এমন হয় যে—‘যেহেতু আমরা এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী এবং প্রযুক্তিগতভাবে সবচেয়ে উন্নত রাষ্ট্র, তাই আমাদের নিরাপত্তা নির্ভর করবে আমাদের ইচ্ছামতো কাজ করা, যা খুশি তা নেওয়া এবং কাউকে কোনো ছাড় না দেওয়ার ওপর’…’ তবে এমন অবস্থান নিলে বুঝতে হবে যে, আপনি আপনার নৈতিক অবস্থান হারিয়ে ফেলেছেন।
তিনি বলেন, বর্তমান ইসরাইলি সরকার সম্ভবত এই পথই বেছে নিয়েছে। তিনি তাদের মনে করিয়ে দেন যে, লক্ষ লক্ষ ফিলিস্তিনি এই অঞ্চলেই থেকে যাবেন।
ওবামা বলেন, ‘আমার মনে হয়, বর্তমান ইসরাইলি সরকার সম্ভবত সেই পথই নিয়েছে। তাদের এটি উপলব্ধি করা জরুরি যে, ৭০ লক্ষ ফিলিস্তিনি কোথাও চলে যাচ্ছেন না।’
‘তাদের ওপর এমন কোনো শর্ত চাপিয়ে দেওয়া টেকসই হতে পারে না, যা কেউ নিজের ক্ষেত্রে কখনোই মেনে নিত না।’
এর আগে মঙ্গলবার, ওবামাকে কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের পক্ষ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়।




যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস
স্বামীকে ভুলে ‘প্রেসিডেন্ট’ বলে ফেললেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সাবেক বিচারকের শান্তিতে নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ইরানে হামলা নিয়ে নতুন ঘোষণা দিলেন ট্রাম্প
শরণার্থীদের বাজেট ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের 