শিরোনাম:
●   ২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান ●   ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ●   ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে ●   ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান ●   নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান ●   জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান ●   ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে? ●   ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল ●   ইরান নয়, সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল ●   ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প
ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২
BBC24 News
শনিবার, ২২ জুলাই ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » তুরস্কে যাচ্ছেন মাহমুদ আব্বাস ও নেতানিয়াহু
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » তুরস্কে যাচ্ছেন মাহমুদ আব্বাস ও নেতানিয়াহু
৪৫৮ বার পঠিত
শনিবার, ২২ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তুরস্কে যাচ্ছেন মাহমুদ আব্বাস ও নেতানিয়াহু

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মাত্র দুই দিনের ব্যবধানে আগামী সপ্তাহে তুরস্ক সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সফরে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করবেন তারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আগামী বুধবার (২৬ জুলাই) আঙ্কারা সফরে যাওয়ার কথা রয়েছে মাহমুদ আব্বাসের। আর শুক্রবার (২৮ জুলাই) দেশটিতে যাবেন নেতানিয়াহু।

খবরে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান একই সপ্তাহে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে স্বাগত জানাবেন।

বিবৃতিতে বলা হয়, সফরে তুরস্ক ও ফিলিস্তিন সম্পর্ক এবং ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাতের সর্বশেষ পরিস্থিতির পাশাপাশি অন্যান্য প্রাসঙ্গিক আন্তর্জাতিক বিষয়েও আলোচনা হবে।

নেতানিয়াহুর তুরস্ক সফরের তথ্যের সত্যতা নিশ্চিত করেছে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়। ২০০৮ সালে এহুদ ওলমার্টের পর এই প্রথম কোনো ইসরাইলি প্রধানমন্ত্রী তুরস্ক সফরে যাচ্ছেন।

প্রসঙ্গত, তুরস্কের এ কূটনৈতিক তৎপরতা এমন এক সময়ে লক্ষ করা গেল যখন অধিকৃত পশ্চিম তীরে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বেশি সহিংসতা চলছে এবং স্থবির হয়ে পড়েছে শান্তি প্রক্রিয়া।

চলতি বছরের এপ্রিলে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর হামলার জেরে সংঘর্ষ শুরু হয়েছিল। ওই সময় ইসরাইলি পুলিশ পবিত্র ওই স্থাপনার ভেতরে ফিলিস্তিনিদের সঙ্গে লড়াইয়ে জড়িয়েছিল।

এ ঘটনায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ইসরাইল ‘রেড লাইন’ অতিক্রম করেছে। তুরস্ক ও ইসরাইলের মধ্যে বেশ কয়েক বছর ধরেই উত্তেজনাপূর্ণ সম্পর্ক চলে আসছিল। তবে গত বছরের আগস্টে পুনরায় পূর্ণ কূটনৈতিক সম্পর্ক চালুর ঘোষণা দেয় দুই দেশ।

এর পর গত এক বছরে তুরস্ক ও ইসরাইলের মধ্যকার সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এই সময়ে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগসহ বেশ কয়েকজন উচ্চপর্যায়ের কর্মকর্তা তুরস্ক সফর করেছেন।



এ পাতার আরও খবর

২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান ২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে
ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান
নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান
ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে? ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে?
ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল
ইরান নয়, সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল ইরান নয়, সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল
ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প
যুদ্ধে ইরানের নতুন কৌশলে যুক্তরাষ্ট্র কি ফাঁদে পড়ল যুদ্ধে ইরানের নতুন কৌশলে যুক্তরাষ্ট্র কি ফাঁদে পড়ল

আর্কাইভ

ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে
ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান
নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান
জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান
ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে?
ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল
ইরান নয়, সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল
যুদ্ধে ইরানের নতুন কৌশলে যুক্তরাষ্ট্র কি ফাঁদে পড়ল
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠক