সোমবার, ২৪ জুলাই ২০২৩
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » জাতিসংঘের খাদ্যবিষয়ক সম্মেলনে আজ যোগ দেবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের খাদ্যবিষয়ক সম্মেলনে আজ যোগ দেবেন প্রধানমন্ত্রী
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: জাতিসংঘের খাদ্যবিষয়ক শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ সোমবার (২৪ জুলাই)। ইতালির রোমে অনুষ্ঠেয় এ সম্মেলন চলবে আগামী ২৬ জুলাই পর্যন্ত। জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে রোমে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এফএও সদর দফতরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভাষণ দেবেন।
এর আগে, গতকাল রোববার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪০ মিনিটে ইতালি পৌঁছান প্রধানমন্ত্রী। কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহন করে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১ ঘণ্টা যাত্রাবিরতির পর স্থানীয় সময় ১টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪০ মিনিটে) রোম ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণ করে। তার আগে, ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোর ৫টা ৫ মিনিটে ছেড়ে যায়।
সম্মেলনটি ইতালিতে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) সদর দপ্তরে ‘সাসটেইনেবল ফুড সিস্টেম ফর পিপল, প্লানেট অ্যান্ড প্রোসপারিটি: ডাইভার্স পাথওয়ে ইন এ শেয়ার্ড জার্নি’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হচ্ছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ 