শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ২৪ জুলাই ২০২৩
প্রথম পাতা » ইউরোপ | শিরোনাম | সাবলিড » স্পেন নির্বাচনে রক্ষণশীলদের জয়
প্রথম পাতা » ইউরোপ | শিরোনাম | সাবলিড » স্পেন নির্বাচনে রক্ষণশীলদের জয়
৫২১ বার পঠিত
সোমবার, ২৪ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্পেন নির্বাচনে রক্ষণশীলদের জয়

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: ইউরোপের দেশ স্পেনের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দল। তবে নির্বাচনে দক্ষিণপন্থি রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) পেয়েছে ৩৩ দশমিক এক শতাংশ ভোট। আর বর্তমান প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজের সোস্যালিস্ট ওয়ার্কার্স পার্টি (পিএসওজেড) ৩১ দশমিক সাত শতাংশ ভোট পেয়েছে।

আসনের হিসাবে ৩৫০ সদস্যের নিম্নকক্ষে পিপি পেতে চলেছে ১৩৬টি এবং পিএসওজেড ১২২টি আসন।

কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১৭৬টি আসন। ফলে ঝুলে গেছে দেশটির সংসদের ভাগ্য। এই অবস্থায় যারাই ক্ষমতায় আসবে, তাদের ছোট দলের সঙ্গে জোট করতে হবে।
ইতোমধ্যেই অতি দক্ষিণপন্থি ভিওএক্স জানিয়ে দিয়েছে, তারা পিপি’র সঙ্গে জোট বাঁধতে তৈরি।

তাদের কাছে ৩৩টি আসন আছে। তারপরেও সাতটি আসন কম পড়ছে।
যদি অতি দক্ষিণপন্থি ও তৃতীয় কোনও দলের সঙ্গে জোট বেঁধে পিপি সরকার গঠন করে, তাহলে ১৯৭০ সালের পর আবার অতি-দক্ষিণপন্থিরা সরকারের অংশ হবেন।

সমাজবাদীদের সমর্থন করছিল ১৫টি বামপন্থি দলের জোট।

তারা ৩১টি আসন পেয়েছে। ফলে সমাজবাদী ও বামপন্থি মিলিয়ে ১৫৩টি আসন হচ্ছে।
ছোট দলগুলো মূলত আঞ্চলিক পার্টি। এর আগে দু’টি ক্যাতালান স্বাধীনতাপন্থি দল প্রধানমন্ত্রী স্যাঞ্চেজকে সমর্থন জানিয়েছিল। তাদের শক্তি এবার আগের তুলনায় কমেছে।

কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা কিংমেকারের ভূমিকা নিতে পারে। স্যাঞ্চেজ আবার প্রধানমন্ত্রী হতে চাইলে তাদের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
ইতোমধ্যে প্রধানমন্ত্রী স্যাঞ্চেজ এবং পিপি’র নেতা দুজনেরই দাবি তারা জিতেছেন। পিপি নেতা ফেইকো বলেছেন, “যে দল সবচেয়ে বেশি আসন জিতেছে, তাদের নেতা হিসাবে আমার সরকার গঠনের চেষ্টা করা উচিত বলে আমি মনে করি। ”

দলের সদরদফতরে এসে স্যাঞ্চেজ বলেছেন, তারাই জিতেছেন। কারণ, গতবারের তুলনায় তার দল বেশি ভোট ও আসনে জিতেছে। দক্ষিণপন্থিরা সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তারা গত চার বছর ধরে সব প্রগতিশীল কর্মসূচির বিরোধিতা করেছে।

এই ভোট হওয়ার কথা ছিল ডিসেম্বরে। কিন্তু স্যাঞ্চেজ তা এগিয়ে এনেছিলেন, কারণ, পুর নির্বাচনে বামপন্থিরা শোচনীয় ফল করেছিল। এভাবে তিনি বিরোধীদেরও বিপাকে ফেলতে চেয়েছিলেন



এ পাতার আরও খবর

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায় ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল  আশঙ্কা ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না