বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » গৃহবন্দি অং সান সু চি
গৃহবন্দি অং সান সু চি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সাবেক স্টেট কাউন্সিলর অং সান সু চিকে সম্প্রতি জেল থেকে একটি সরকারি ভবনে স্থানান্তরিত করা হয়েছে। রাজধানী নেপিদোর সেই সরকারি ভবনেই তাকে আপাতত গৃহবন্দি রাখা হবে। সোমবার সংশ্লিষ্ট কয়েকজন কারা কর্মকর্তা বিবিসি বার্মিজকে এসব তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কারা কর্মকর্তারা জানান, সু চি এই কারাগারে প্রায় এক বছর ছিলেন। সোমবার তাকে রাজধানীর একটি সরকারি ভবনে স্থানান্তরিত করা হয়েছে। তিনি সুস্থ রয়েছেন।
২০২১ সালের ফেব্রুয়ারিতে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সু চিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে নেপিদোর একটি সরকারি ভবনে গৃহবন্দি রাখা হয়। গত বছরের শুরু থেকে বিভিন্ন মামলায় তার প্রায় ৩৩ বছরের জেল হয়। এরপর ২০২২ সালের জুনে তাকে রাজধানীর একটি কারাগারের সলিটারি সেলে স্থানান্তরিত করা হয়।
গ্রেফতারের পর সু চির সঙ্গে আসিয়ান প্রতিনিধিসহ বিদেশি বা দেশি কোনো ব্যক্তির সঙ্গে দেখা বা বৈঠকের অনুমতি দেয়নি জান্তা সরকার। এ অবস্থায় গত মাসে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি সু চির সঙ্গে বৈঠক করেছেন। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।
বিবিসির বৃহস্পতিবারের প্রতিবেদনে আরও বলা হয়, ৭৮ বছর বয়সি সু চির সঙ্গে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকারও সোমবার বৈঠক করেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সামরিক সরকার কোনো মন্তব্য করেনি।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 