শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » এসএসসি ৪৮ প্রতিষ্ঠানের কেউ-ই পাশ করেনি
এসএসসি ৪৮ প্রতিষ্ঠানের কেউ-ই পাশ করেনি
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ৪৮ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করেনি। গত বছর এ সংখ্যাটি ছিল ৫০টি। সেই হিসেবে গত বছরের তুলনায় এবার কোনো শিক্ষার্থী পাশ করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে দুটি।
এ ছাড়া এবার শতভাগ পাশ করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার ৩৫৪, যা গতবার ছিল দুই হাজার ৯৭৫টি। সেই তুলনায় শতভাগ পাশ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৬২১টি।
শুক্রবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমানের বিস্তারিত ফল তুলে ধরার সময় এই তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাদ্রাসা ও কারিগরি বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা।
চলতি বছর এসএসসি ও সমান পরীক্ষায় গড় পাশের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাশের হার কমেছে ৭ দশমিক ০৫ শতাংশ।




রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট
বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে: সেনাপ্রধান 