শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারতের মহারাষ্ট্রে ক্রেন দুর্ঘটনায় নিহত ১৭
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারতের মহারাষ্ট্রে ক্রেন দুর্ঘটনায় নিহত ১৭
৫৮৭ বার পঠিত
মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের মহারাষ্ট্রে ক্রেন দুর্ঘটনায় নিহত ১৭

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকে: ভারতের মহারাষ্ট্রে এক নির্মাণস্থলে ভেঙে পড়া ক্রেনের নিচে চাপা পড়ে ১৭ জন শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার রাতে থানে জেলার শাহাপুরে নির্মাণাধীন এক এক্সপ্রেসওয়ের পাশে ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে নির্মাণের সঙ্গে জড়িত একদল শ্রমিকের ওপর ক্রেনটি ভেঙে পড়ে, তখনই অধিকাংশের মৃত্যু হয়। এ ঘটনায় আহত তিনজনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও ছয়জন ভেঙে পড়া কাঠামোর ভেতরে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সময় শ্রমিকরা একটি গ্রিডার লঞ্চিং মেশিন পরিচালনা করছিল। এই মেশিনটি একটি বিশেষায়িত ক্রেন যা বড় বড় স্টিল বিম বা গ্রিডার উত্তোলন করে নির্দিষ্ট স্থানে স্থাপন করতে পারে। এসব গ্রিডার মহাসড়ক, রেলসেতু ও বড় বড় ভবন নির্মাণের সময় ব্যবহার করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুররাতের দিকে শাহাপুরের কুটাডি সারলাম্বে গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। ওই শ্রমিকরা সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের তৃতীয় অংশের নির্মাণকাজে জড়িত ছিলেন।

পুলিশ, দমকল বাহিনী ও অন্যান্য জরুরি পরিষেবাগুলো উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

৭০১ কিলোমিটার দীর্ঘ সমৃদ্ধি মহামার্গ (সমৃদ্ধির মহাসড়ক) মুম্বাই-নাগপুর এক্সপ্রেসওয়ে হিসেবেও পরিচিত। ভারতের এই গুরুত্বপূর্ণ মহাসড়কটি ওই দুই শহরকে সংযুক্ত করেছে।

মহারাষ্ট্র স্টেট রোড ডেভেলপমেন্ট কর্পোরেশন (এমএসআরডিসি) এই এক্সপ্রেসওয়েটি নির্মাণ করছে। নাগপুর থেকে শিরডি পর্যন্ত এর প্রথম অংশ প্রস্তুত হওয়ার পর গত ডিসেম্বরে মোদী ওই সেটি উদ্বোধন করেছিলেন।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না