শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | নির্বাচন | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের অবস্থান শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে, কোনো দলের পক্ষে নয়: পিটার হাস
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | নির্বাচন | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের অবস্থান শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে, কোনো দলের পক্ষে নয়: পিটার হাস
৬৯৯ বার পঠিত
বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের অবস্থান শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে, কোনো দলের পক্ষে নয়: পিটার হাস

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলের পক্ষে নয় জানিয়ে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস আওয়ামী লীগ নেতাদের বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সহিংসতামুক্ত অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

এ সময় বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের চাওয়ার কথা জানান তিনি।

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক শেষে পিটার হাস সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের সঙ্গে তার এ বৈঠক, তিনি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের সঙ্গে যে সিরিজ বৈঠক করেছেন তারই অংশ।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, অন্যান্য রাজনৈতিক দল, গণমাধ্যম, সুশীল সমাজ, পুলিশ, নিরাপত্তা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেছি, এটা আমি করেছি আমেরিকান রাষ্ট্রদূত হিসেবে। প্রতিটি মিটিংয়ে একই বার্তার পুনরাবৃত্তি করেছি।
যুক্তরাষ্ট্রের নীতি অনুযায়ী-আমরা অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনকে সমর্থন করি; যেখানে কোনো পক্ষ থেকে সহিংসতা হবে না।

পিটার হাস বলেন, তারা বিশ্বাস করেন, অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে প্রত্যেকের ভূমিকা পালন করার আছে। সরকারের ভূমিকা আছে, গণমাধ্যমে ভূমিকা আছে, বিচার বিভাগ, রাজনৈতিক দল, সুশীল সমাজ, নিরাপত্তা বাহিনী; অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যেককে তার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলের পক্ষে নয় জানিয়ে রাষ্ট্রদূত বলেন, আমি পুনরাবৃত্তি করছি যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করি, যেটি বাংলাদেশের জনগণকে আগামীতে তাদের সরকার নির্বাচনের সুযোগ করে দেবে।

নির্বাচনকালীন সরকার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পিটার হাস বলেন, এটা রাজনৈতিক দলগুলোর বিষয়। যুক্তরাষ্ট্রের আগ্রহ শুধু সহিংসতামুক্ত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন।

বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে দলটির কয়েকজন কেন্দ্রীয় নেতা অংশ নেন। সকাল সোয়া ১১টা থেকে শুরু হওয়া এ বৈঠক চলে সাড়ে ১২টা পর্যন্ত।

ওবায়দুল কাদেরের নেতৃত্ব আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তাদের দূতাবাসের আরেকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না