শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩
প্রথম পাতা » ইউরোপ | খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » উয়েফার বর্ষসেরার তালিকায় মেসি-ডি ব্রুইনে-হালান্ড
প্রথম পাতা » ইউরোপ | খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » উয়েফার বর্ষসেরার তালিকায় মেসি-ডি ব্রুইনে-হালান্ড
৬৭২ বার পঠিত
শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উয়েফার বর্ষসেরার তালিকায় মেসি-ডি ব্রুইনে-হালান্ড

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ২০২২-২৩ মৌসুমের সেরা ফুটবলারদের তালিকা প্রকাশ করেছে। বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি, কেভিন ডি ব্রুইনে ও আরলিং হালান্ড।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) এই তালিকা প্রকাশ করে উয়েফা। পুরো মৌসুম জুড়ে খেলোয়াড়দের ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচের পারফর্ম্যান্সের ভিত্তিতে এই পুরস্কারটি দেওয়া হয়।

গেল মৌসুমে জাতীয় দল ও ক্লাবের হয়ে দারুণ সব সাফল্য পেয়েছেন মেসি। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য কাতার বিশ্বকাপ জয়। ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে আসর জুড়ে দুর্দান্ত খেলেন ইন্টার মায়ামি তারকা।

অন্যদিকে ক্লাবের (পিএসজি) হয়ে নিজের সেরা ছন্দে না থাকলেও টানা দ্বিতীয়বারের মতো লিগ ওয়ানের শিরোপা জেতেন মেসি। যদিও পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতেই থেমে যায়। সেই আসরে ৭ ম্যাচে চার গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও সমানসংখ্যক গোল করান।

এদিকে সবশেষ মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জেতেন হালান্ড ও ডি ব্রুইনে। তাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন দু’জনই। ব্রুইনে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০টি গোল ও ৩১টি অ্যাসিস্ট করেন। চ্যাম্পিয়ন্স লিগে ১০ ম্যাচে গোল করেন দুটি, ৭টি গোলে সহায়তা করেন।

হালান্ড লিগে ৩৭ ম্যাচে গোল করেন ৩৬টি। ভেঙে দেন লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড। এছাড়াও সতীর্থদের দিয়েও ৮টি গোল করান নরওয়ের এই তারকা। চ্যাম্পিয়ন্স লিগেও ১১ ম্যাচে গোল করেন ১২টি।

খেলোয়াড়দের পাশাপাশি বর্ষসেরা কোচের তালিকাও প্রকাশ করেছে উয়েফা। তিন জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা, ইন্টার মিলানের সিমোনে ইনজাগি ও নাপোলির লুসিয়ানো স্পাল্লেত্তি।

গার্দিওলা ম্যানসিটির হয়ে ২০২২-২৩ মৌসুমে ‘ট্রেবল’ জেতেন। আর ইন্টার মিলানকে ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপার কাপের শিরোপা জেতান ইনজাগি। স্পাল্লেত্তির হাত ধরে ৩৩ বছর পর সিরি-আ জয়ের স্বাদ পায় নাপোলি।

আগামী ৩১ অগাস্ট মোনাকোতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্রয়ের অনুষ্ঠানের দিন বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ও পুরস্কার তুলে দেওয়া হবে।



এ পাতার আরও খবর

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায় ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল  আশঙ্কা ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না