শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ১৯ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল »
শনিবার, ১৯ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরেই ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরীফুল রাজের সম্পর্ক নিয়ে নানা চর্চা চলছে। গণমাধ্যমে বার বার উঠে এসেছে তাদের সম্পর্কের ভাঙন কিংবা বিচ্ছেদের কথা। গত ১০ আগস্ট ঢাকার একটি পাঁচতারকা হোটেলে কাছের মানুষদের নিয়ে একমাত্র সন্তানের প্রথম জন্মদিন উদযাপন করেন পরীমণি। রাজ্যর প্রথম জন্মদিনের আয়োজনেও দেখা যায়নি চিত্রনায়ক বাবা শরীফুল রাজকে।

এরই মধ্যে সম্প্রতি আচমকা জানা গেলো, সব ভুলে ফের এক হয়েছেন এই দম্পতি। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল থেকেই ফেসবুকে রাজ্যসহ পরীমণি ও শরীফুল রাজের একাধিক স্থিরচিত্র ফেসবুকে ছড়ায়। এর মধ্যে একটি স্থিরচিত্র পরীমণি ও রাজ একে অপরকে জড়িয়ে ধরেছিলেন।

কিন্তু এর একদিন পার হতে না হতেই ফের জানা যাচ্ছে তাদের সম্পর্কের ভাঙনের কথা। গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে জানা যায়, আসলে একসঙ্গে থাকছেন না রাজ-পরী! বিভিন্ন সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে রাজ ও পরীকে একসঙ্গে আলিঙ্গন করতে দেখা গেলেও মূলত তারা এক হননি। সেই রাতেও পরীর বাসা ছেড়েছেন রাজ।

শুক্রবার রাতেই মাথা ফেটে হাসপাতালের বিছানায় রক্তাক্ত অবস্থায় শুয়ে থাকা রাজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। ছবিতে সেই রাতে রাজের পরিহিত সেই হুডিতেই দেখা যাচ্ছে। তবে কোথায় কীভাবে কখন রাজের মাথায় ক্ষত হয়েছে, তা জানা যায়নি। তার পরিহিত কাপড় দেখে ধারণা করা হচ্ছে, শুক্রবার সেই রাতেই রাজের মাথা যখম হয়েছে।

অপরদিকে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেওয়ার মাধ্যমে পরীমণি জানিয়েছেন, তিনিও নাকি এখন হাসপাতালে। নিজের ফেসবুকে পরীমণি একটি ছবি প্রকাশ করেছেন। বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, পরীমণি জ্বরে ভুগছেন।

এর আগে গান বাংলা চ্যানেলের দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতি তাদের কার্যালয়ে পরীমণি ও রাজের সন্তান রাজ্যর জন্মদিন উদযাপন করতে কেক কাটেন। তার আগেই বাসা থেকে পরীমণি সন্তানসহ সেখানে যান। রাজও যান সেখানে। দু’জনের সেখানেই দেখা। পরে তারা আলিঙ্গন করে একসঙ্গে ছবি তোলেন। সেগুলো ফেসবুকে প্রকাশ করেন তাপস। ফেসবুকে ছড়িয়ে পড়া সেসব স্থিরচিত্র দেখে সবাই ভেবেছিলেন, প্রায় তিন মাস পর এক ছাদের নিচে ফিরছেন পরীমণি-রাজ। কিন্তু পরে শোনা গেলো, ফের রাজ বেরিয়ে এসেছেন পরীমণির বাসা থেকে।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না