শনিবার, ১৯ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » কানাডার ভয়াবহ দাবানল: জরুরি অবস্থা জারি
কানাডার ভয়াবহ দাবানল: জরুরি অবস্থা জারি
বিবিসি২৪নিউজ,দেলোয়ার হোসেন,কানাডা থেকে: কানাডায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় পশ্চিমাঞ্চলের প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানকার ওয়েস্ট কেলৌনা শহরের আরও অনেক বাড়িঘর পুড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ব্রিটিশ কলাম্বিয়ার প্রধান ডেভিড ইবে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘পরিস্থিতি দ্রুতই পরিবর্তন হচ্ছে এবং আমরা সামনের কয়েকদিন মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছি।’
‘ম্যাকডহুগ্যাল ক্রিক’ নামের এই দাবানল ২৪ ঘণ্টায় ৬৪ হেক্টর থেকে ৬ হাজার ৮০০ হেক্টর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। সাচকাচোয়ান প্রদেশের একটি নদীর নাম ম্যাকডহুগ্যাল ক্রিক। ওই নদীর নামেই এবারের দাবানলকে ডাকা হচ্ছে।
আগুনের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে ৪ হাজার ৮০০ মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদে যেতে বলা হয়েছে।
অন্যদিকে আরেকটি দাবানলের কারণে প্রায় ২২ হাজার মানুষকে কানাডার নর্থওয়েস্ট টেরিটরিজে স্থানান্তর করা হয়েছে।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 