বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারতের চন্দ্রজয়: নরেন্দ্র মোদিকে শেখ হাসিনার অভিনন্দন বার্তা
ভারতের চন্দ্রজয়: নরেন্দ্র মোদিকে শেখ হাসিনার অভিনন্দন বার্তা
বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: চাঁদে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ সফলভাবে অবতরণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় ভারতীয় হাইকমিশন আজ এ তথ্য জানায়।
ভারতীয় হাইকমিশন জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো ওই শুভেচ্ছা বার্তায় বিশ্বের চতুর্থ রাষ্ট্র হিসেবে চাঁদের পৃষ্ঠে মহাকাশযানের সফল অবতরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) এবং এর বিজ্ঞানীদের অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শুভেচ্ছা বার্তায় আরও উল্লেখ করেছেন, এই গুরুত্বপূর্ণ উপলক্ষে এবং এই ঐতিহাসিক অর্জনে ভারতের সঙ্গে বাংলাদেশও আনন্দিত। এই অর্জন বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তি খাতে অগ্রসর হওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সব দেশের জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার বিষয়।
চাঁদের বুকে গতকাল সফলভাবে অবতরণ করে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার ‘বিক্রম’ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। এর মধ্য দিয়ে চাঁদে মহাকাশযান অবতরণকারী দেশের তালিকায় যুক্ত হলো ভারত।




ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান: 