শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

BBC24 News
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত
৭১৯ বার পঠিত
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কাকে হারিয়ে এবারের এশিয়া কাপের ফাইনালে উঠে গেল ভারত। ফাইনালে উঠার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিকরা অলআউট হয়ে যায় ১৭২ রানে। ফলে ৪১ রানের জয় পায় ভারত।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করেন রোহিত শর্মা ও গিল। গড়েন ৬৭ বলে ৮০ রানের জুটি। একাদশ ওভারে ওয়েলালাগে এসে ভাঙেন এই জুটি। গিল ফিরে যান ১৯ রান করে।

এরপর ক্রিজে এসে ৩ রানের বেশি করতে পারেননি বিরাট কোহলি। তাকেও ফেরান ওয়েলালাগে। একপ্রান্তে লড়তে থাকা অবশ্য ফিফটির দেখা পান; ৪৪ বলে। তবে আর তিন রান যোগ করতেই উইকেট হারান তিনি।
চতুর্থ উইকেটে আবারও জুটি গড়েন লোকেশ রাহুল ও ইশান কিশান। ৮৯ বলে তারা গড়েন ৬৩ রানের জুটি। এই জুটিও বেশ লম্বা করতে দিলেন না ওয়েলালাগে। রাহুল ফিরে যান ৩৯ রানে। কিছুক্ষণ পর আসালাঙ্কা এসে ফেরান থিতু হয়ে থাকা কিশানকে।

৩৩ রান করে সাজঘরে ফেরেন ভারতীয় ব্যাটার।
কিশান ফেরার পর একে একে উইকেট হারাতে থাকে ভারত। হার্দিক পান্ডিয়াকে ৫ রানে ফিরিয়ে ফাইফার পূর্ণ করেন ওয়েলালাগে। কিছুক্ষণ পর ফিরে যান রবীন্দ্র জাদেজাও। তিনি করেন ৪ রান। এরপর জসপ্রিত বুমরাহ (৫) ও কুলদীপ যাদবকে (০) বিদায় করে চার উইকেট পূর্ণ করেন আসালাঙ্কা।
শেষদিকে সিরাজকে নিয়ে কিছুক্ষণ লড়াই করে দুইশ রান পার করেন অক্ষর প্যাটেল। শেষ ওভারের প্রথম বলে অক্ষর প্যাটেল বিদায় নিলে ভাঙে ৪১ বলে ২৭ রানের শেষ জুটিটি। ৩৬ বলে ২৬ রানের লড়াকু ইনিংস খেলেন অক্ষর। সিরাজ অপরাজিত থাকেন ৫ রানে। শ্রীলঙ্কার পক্ষে ১০ ওভারে ৪০ রান খরচায় ৫ উইকেট নেন ওয়েলালাগে। ৯ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৪ উইকেট নেন আসালাঙ্কা ও বাকি উইকেট নেন থিকশানা।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত দিল ইরান
ইরানে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
প্রথম কর্মদিবসে সচিবালয়ে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়
ইরানের পাশে থাকবে পাকিস্তান
ইরানের সঙ্গে —ট্রাম্পের দাবির পর ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত