শিরোনাম:
●   বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ ●   আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ ●   ভারত-চীন সম্পর্ক উন্নয়নে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল ●   জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী ●   পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন ●   জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ●   বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত ●   বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ●   মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম প্রেসিডেন্ট ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

BBC24 News
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতির ভিকটিম নরেন্দ্র মোদিও
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতির ভিকটিম নরেন্দ্র মোদিও
৬৯৭ বার পঠিত
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতির ভিকটিম নরেন্দ্র মোদিও

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার নামে যেমন জনাকয়েক ব্যক্তিবিশেষের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করতে শুরু করছে যুক্তরাষ্ট্র, ঠিক সেভাবেই প্রায় এক দশক ধরে ধর্মীয় স্বাধীনতা রক্ষার একটি আইনকে ব্যবহার করে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপরও মার্কিন ভিসা নিষেধাজ্ঞা ছিল। যার ফলে গুজরাটের মুখ্যমন্ত্রীর মতো পদে থেকেও ২০০৫ থেকে ২০১৪–এই পুরো সময়কাল তিনি আমেরিকায় যেতে পারেননি। অবশেষে ২০১৪ সালের মে মাসে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার মাস চারেক পরে সেপ্টেম্বরে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যান।

যে বারাক ওবামা প্রশাসন নরেন্দ্র মোদির বিরুদ্ধে ওই নিষেধাজ্ঞা জারি করেছিল, তারাই আবার ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর নিজে থেকেই সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। ফলে গত এক দশকে তিনি বহুবার আমেরিকা সফর করেছেন এবং এই সময়কালে বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেনের মতো সব মার্কিন প্রেসিডেন্টই ভারত সফরে এসেছেন। তাদের সবার সঙ্গে নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ আলিঙ্গনের ছবিও সারা দুনিয়া দেখেছে এবং ভারত ও আমেরিকার স্ট্র্যাটেজিক সম্পর্কও নতুন উচ্চতায় উন্নীত হয়েছে।

নরেন্দ্র মোদির বিরুদ্ধে আমেরিকার এই ভিসা নিষেধাজ্ঞা আরোপের কারণ ছিল ২০০২ সালে গুজরাট দাঙ্গায় তার সংশ্লিষ্টতার অভিযোগ। পরে অবশ্য ভারতের শীর্ষ আদালত তাকে দাঙ্গা-সংক্রান্ত সব অভিযোগ থেকেই নিঃশর্ত অব্যাহতি দিয়েছে । তবে একটা দীর্ঘ সময় ধরে মার্কিন নিষেধাজ্ঞার ফল ভুগতে হয়েছে তাকে।

বিষয়টিতে স্বয়ং প্রধানমন্ত্রী মোদির নাম জড়িত বলে ভারতে ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতারাও এই প্রসঙ্গে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চান না। তবে দিল্লিতে দলের একাধিক প্রথম সারির নেতা ওই ঘটনার দৃষ্টান্ত দিয়ে ব বলেছেন, মার্কিন ভিসানীতি নিয়ে বাংলাদেশ সরকারেরও খুব একটা বিচলিত হওয়ার কোনও কারণ আছে বলে তারা মনে করেন না।

বরং তাদের ধারণা, সে দেশের আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার আবার জিতে ক্ষমতায় এলে এই ধরনের ভিসানীতি খুব শিগগিরই ‘ইতিহাস’ হয়ে যাবে।

---বাংলাদেশের মতো একটি উদীয়মান অর্থনীতির সঙ্গে যুক্তরাষ্ট্রর ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলতেই হবে, সে দেশের বিরাট বাজারকেও তারা চট করে উপেক্ষা করতে পারবে না বলেই আমার ধারণা’, বলছিলেন দিল্লিতে বিজেপির ফরেন পলিসি সেলের সঙ্গে যুক্ত একজন শীর্ষস্থানীয় নেতা।

সম্প্রতি ভারত ও বাংলাদেশের মধ্যে নীতিনির্ধারক পর্যায়ে যেসব বৈঠক হয়েছে তাতেও ভারতের পক্ষ থেকে একই ধরনের বার্তা দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে।

যার মূল কথাটা হলো, মার্কিন ভিসানীতি নিয়ে বাংলাদেশ সরকারের বিশেষ উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। বরং আমেরিকার নিজের স্বার্থে আঘাত লাগলে তারা নিজে থেকেই সন্তর্পণে এই নীতি তুলে নেবে বলেই ভারতের বিশ্বাস।

প্রসঙ্গত, প্রায় পুরো একটা দশকজুড়ে নরেন্দ্র মোদির ওপর যখন মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বহাল ছিল, তখন তিনি নিজে কিন্তু একবারও সেই পদক্ষেপের বিরুদ্ধে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। উল্টো তিনি একটা ‘ডিফায়ান্ট’ ভঙ্গি বজায় রেখে চলেছিলেন। গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে আমেরিকা ছাড়া পৃথিবীর আরও বহু দেশে সফর করেছিলেন, যার মধ্যে চীনও ছিল।



এ পাতার আরও খবর

আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত
ইরানের হামলা মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের হামলা মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমাচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প
হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ উল্লেখ করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ উল্লেখ করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ
ইরানকে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প ইরানকে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প
ইরান যুদ্ধে পাঠানো মার্কিন রণতরির ৫ হাজার সেনা আত্মহত্যার ঝুঁকিতে ইরান যুদ্ধে পাঠানো মার্কিন রণতরির ৫ হাজার সেনা আত্মহত্যার ঝুঁকিতে
আমেরিকার শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে ৪০টিরও বেশি দেশ: যুক্তরাষ্ট্র আমেরিকার শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে ৪০টিরও বেশি দেশ: যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
মার্কিন বিমানবাহী রণতরিতে অভ্যন্তরীণ নৌসদস্যদের  মধ্যে সংঘর্ষ, নিহত ৭ মার্কিন বিমানবাহী রণতরিতে অভ্যন্তরীণ নৌসদস্যদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭

আর্কাইভ

বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ
ভারত-চীন সম্পর্ক উন্নয়নে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল
রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম প্রেসিডেন্ট ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
২০২৫ সালে ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা বেড়েছে: জাতিসংঘ
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
দেশব্যাপী গ্যাসের সংকট বাড়ছে: এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ