রবিবার, ৮ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিবে : হোয়াইট হাউস
ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিবে : হোয়াইট হাউস
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে : ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোর আলোচনা চলছে। শনিবার হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।
এর আগে শনিবার ভোরে হঠাৎ করে ইসরায়েলে রকেট হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।
রোববার সকাল নাগাদ যুক্তরাষ্ট্র একটি ঘোষণা দিতে পারে বলে ইঙ্গিত রয়েছে ওই হোয়াইট হাউস কর্মকর্তার বক্তব্যে। তবে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে স্পিকার ম্যাককার্থি সরে যাওয়ায় নেতৃত্বশূন্য হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অস্ত্র সহায়তার বিষয়টি জটিলতা তৈরি করতে পারে। শনিবার হামাসের হামলার পর যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অপরিবর্তিত রয়েছে।’
অন্যদিকে হামাসের আকস্মিক হামলার নেপথ্যে ইরানের ইন্ধন রয়েছে কিনা তা এখনই বলার সময় আসেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইরান হামাসের বৃহৎ পরিসরে এবারের হামলার সঙ্গে ‘সরাসরি জড়িত’ কিনা তা এখনই বলার সময় আসেনি। তবে হামাস যে ইরানের অর্থায়নপুষ্ট তা নিয়ে কোনো সন্দেহ নেই।
শনিবার ভোরের হামাসের হামলার পর ইসরায়েলের ৩০০ জন নিহতের কথা জানা গেছে। অন্যদিকে গাজায় ইসরায়েলি বোমা হামলায় ২৩০ জন নিহতের তথ্য জানা গেছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 