শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে ধরাশায়ী বাংলাদেশ
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে ধরাশায়ী বাংলাদেশ
৬৩৫ বার পঠিত
শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে ধরাশায়ী বাংলাদেশ

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে শুরুটা হয়েছিলো স্বপ্নের। এরপরই দুঃস্বপ্নের শুরু বাংলাদেশের। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরুর পর টানা দ্বিতীয় হারের মুখ দেখলো লাল-সবুজের প্রতিনিধিরা। নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে সাকিব আল হাসানের দল।

শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মুশফিকুর রহিমের ফিফটিতে ভর করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।

২৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। দলীয় ১২ রানে ১৩ বলে ৯ রান করা রাচিন রবীন্দ্রকে আউট করেন মুস্তাফিজ। তার বিদায়ের পর ক্রিজে আসেন কেন উইলিয়ামসন।

উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন ডেভন কনওয়ে। দেখেশুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার। তবে দলীয় ৯২ রানে ৫৯ বলে ৪৫ রান করে আউট হন কনওয়ে।

কনওয়ের বিদায়ের পর ক্রিজে আসেন ড্যারিল মিচেল। তাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেম উইলিয়ামসন। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন এই কিউই অধিনায়ক।

১০৭ বলে ৭৮ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান উইলিয়ামসন। এরপর ক্রিজে আসা গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে ৪৩ বল বাকী থাকতে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মিচেল।
ফিলিপস ১১ বলে ১৬ ও মিচেল ৬৭ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না