বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের মদদে গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল : খামেনি
যুক্তরাষ্ট্রের মদদে গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল : খামেনি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দাদের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধের ‘সুনির্দিষ্ট সহযোগী’ যুক্তরাষ্ট্র।
লোরেস্তান প্রদেশের শহীদ স্মৃতি কংগ্রেসের সদস্যদের সঙ্গে এক বৈঠকে আয়াতুল্লাহ খামেনি এই মন্তব্য করেন। তিনি বলেন, গাজায় সংঘটিত নৃশংসতা যুক্তরাষ্ট্র কোনোনা কোনোভাবে সামাল দেয়।
তিনি বলেন, ‘এসব অপরাধে আমেরিকার হাত নিপীড়িত, শিশু ও রোগীদের রক্তে পর্যন্ত থাকে।
অধিকৃত অঞ্চলে ‘নিষ্ঠুর’ ও ‘অশুভ’ পশ্চিমা শক্তির নেতাদের তাড়াহুড়ো করে সফরের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সর্বোচ্চ নেতা বলেন, এসব সফরের উদ্দেশ্য ইহুদিবাদী সরকারকে ধ্বংসের হাত থেকে উদ্ধার করা।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ধ্বংসের বিপদ যদি দখলদার শাসকদের জন্য হুমকি না হতো, তাহলে এই বিশ্ব খলনায়করা অনুভব করত না যে তাদের একের পর এক (ইসরায়েলি শাসনের সাথে) সংহতি প্রকাশ করা দরকার।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 