শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জাতিসংঘে পাশ হলো না হামাস-ইসরাইল সংঘাত প্রস্তাব
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জাতিসংঘে পাশ হলো না হামাস-ইসরাইল সংঘাত প্রস্তাব
৫৫২ বার পঠিত
বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতিসংঘে পাশ হলো না হামাস-ইসরাইল সংঘাত প্রস্তাব

---বিবিসি২৪নিউজ,যুক্তরাষ্ট্র প্রতিনিধি: হামাস-ইসরাইল সংঘাত ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পৃথক প্রস্তাব (রেজল্যুশন) দিয়েছিল রাশিয়া ও যুক্তরাষ্ট্র। কিন্তু এক দেশ অপর দেশের প্রস্তাবে ভেটো দেওয়ায় পাশ হয়নি কোনো প্রস্তাবই। অর্থাৎ নিরাপত্তা পরিষদ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের নির্বিচার হামলা নিয়ে কার্যত বিভক্ত হয়ে পড়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডটিতে রক্তপাত বন্ধের লক্ষ্যে গতকাল বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে পর পর দুটি প্রস্তাব উত্থাপন করা হয়। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ভেটো ক্ষমতা প্রয়োগে কোনোটিই গৃহীত হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকের শুরুতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়। এতে গাজায় ‘মানবিক বিরতির’ কথা বলা হয়। সেই সঙ্গে ইসরাইলের নাম উল্লেখ না করে বলা হয়, সব দেশের নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে।

যুক্তরাষ্ট্রের এ প্রস্তাবের বিরোধিতা করে নিরাপত্তা পরিষদের স্থায়ী অপর দুই সদস্য রাশিয়া ও চীন। তারা এতে ভেটো দেয়। এ ছাড়া প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় অস্থায়ী সদস্য সংযুক্ত আরব আমিরাত।

চীন ও রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে যুদ্ধবিরতির কথা বলা হয়নি। সেই সঙ্গে ভবিষ্যতে আরও হামলার বিষয়ে প্রস্তাবটিতে সবুজ সংকেত দেওয়া হয়েছে। অপরদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ আরব আমিরাত বলেছে, মার্কিন খসড়া প্রস্তাবে ইসরাইলি ও ফিলিস্তিনিদের জীবনকে একই চোখে দেখা হয়নি।

তবে প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, আলবেনিয়া, ইকুয়েডর, গ্যাবন, ঘানা, জাপান, মাল্টা ও সুইজারল্যান্ড। ব্রাজিল ও মোজাম্বিক ভোটদানে বিরত ছিল।

এর পর নিরাপত্তা পরিষদে রাশিয়ার পক্ষ থেকে আরেকটি খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়। এতে গাজায় অবিলম্বে মানবিক কারণে ‘যুদ্ধবিরতির’ দাবি জানায় মস্কো। এ প্রস্তাবও যথেষ্ট সমর্থন পেতে ব্যর্থ হয়।

রুশ প্রস্তাবটিতে ভেটো দেয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। পক্ষে ভোট দেয় রাশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত ও গ্যাবন। আর ভোটদানে বিরত ছিল ফ্রান্স, আলবেনিয়া, ব্রাজিল, ইকুয়েডর, ঘানা, জাপান, মাল্টা, সুইজারল্যান্ড ও মোজাম্বিক।

এর আগেও গাজার যুদ্ধবিরতি নিয়ে নিরাপত্তা পরিষদে রাশিয়ার একটি এবং ব্রাজিলের একটি খসড়া প্রস্তাব বাতিল হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এ ছাড়া অস্থায়ী সদস্য রয়েছে ১০টি। সবার ভোট দেওয়ার ক্ষমতা রয়েছে। তবে যে কোনো প্রস্তাব পাসে স্থায়ী পাঁচ সদস্যের সবার সম্মতির দরকার হয়। কোনো একটি স্থায়ী সদস্য ভেটো দিলে প্রস্তাব বাতিল হয়ে যায়।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প