শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা » তানজিদ তামিম: প্রাথমিকের ছাত্রকে কলেজে ভর্তি
প্রথম পাতা » খেলাধুলা » তানজিদ তামিম: প্রাথমিকের ছাত্রকে কলেজে ভর্তি
৫৪৬ বার পঠিত
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তানজিদ তামিম: প্রাথমিকের ছাত্রকে কলেজে ভর্তি

বিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্ক: তামিম ইকবাল বিশ্বকাপে খেলবেন না বলে ঘোষণা দেওয়ার পরই আবিষ্কার করা হলো হাতে আছে আরেক ‘তামিম’। তানজিদ হাসান তামিম– একে তো বাঁহাতি, তার ওপর আবার রাগীমেজাজে ব্যাট চালাতে পারেন। শিক্ষক খালেদ মাহমুদ সুজনেরও সার্টিফিকেট ছিল। সব মিলিয়ে তাঁকেই একরকম ধরেবেঁধে মুকুট পরিয়ে রাজকুমার বানিয়ে দেওয়া হলো!

রাজ্যজুড়ে ঢাকঢোল পিটিয়ে শিরোনাম হলো– তামিমের বিকল্প মিলেছে আরেক তামিম। অতি উৎসাহে কেউ কেউ বলে বসলেন, এই ছেলেই হবে ২০০৭ সালের সেই তামিম! ঘটনাক্রম ২৬ সেপ্টেম্বর, ২০২৩। কাট টু– ৩১ অক্টোবর, ২০২৩। স্থান– কলকাতার ইডেন গার্ডেন্স। শাহিন শাহ আফ্রিদির বলে শূন্য রানে সেই রাজকুমার আউট।

শুধু এই একটি ম্যাচ নয়, বিশ্বকাপে তার সাত ইনিংস স্কোর যোগ করলে দাঁড়ায়– ১১৫। রীতিমতো আন্ডারকুকড অবস্থাতেই এই তানজিদকে বিশ্বকাপে পাঠানো হয়েছে। বিশ্বকাপের আগে চারটি ওডিআই’তে যার রান ৩৫। তামিম ইকবাল শেষ মুহূর্তে সরে যাওয়ায় তানজিদকে বেঞ্চ থেকে সামনে আনা হয়েছে, এই যুক্তি দেখালেও প্রশ্ন থাকে– ওপেনিংয়ে ব্যাকআপ কেন নেই। এক লিটন দাস আর তানজিদ তামিম! এসব প্রশ্ন উঠতেই বিসিবির নীতিনির্ধারকরা মেহেদী মিরাজকে ব্যাকআপ খাঁড়া করে দেন।

দল ঘোষণার সময় বলা হয়েছিল, ইমার্জিং এশিয়া কাপে ভালো করছেন তানজিদ তামিম। বাড়তি কারিকুলাম হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের কথা বলা হয়েছিল। এখন নিশ্চয়ই ম্যানেজমেন্ট বুঝতে পেরেছেন, ইমার্জিং এশিয়া কাপে তিনটি ফিফটি করা তানজিদ সেখানে শাহিন আফ্রিদিদের মুখোমুখি হননি। প্রাথমিক স্কুলের ভালো ছাত্রটিকে কলেজে ভর্তি করিয়ে দেওয়ার দায়টা কোনোভাবেই এড়িয়ে যেতে পারবেন না নির্বাচকরা।

বিশ্বকাপে ইংল্যান্ডের পেসার টপলির লেন্থ বলে উইকেট দিয়েছেন তানজিদ, নেদারল্যান্ডসের পেসার ফানভিককেও খেলতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ১৪৪ কিলোমিটার গতির শট বলে আউট হয়েছেন। এই মানের বোলিংয়ের সামনে কখনও দাঁড়ানোরই অভিজ্ঞতা যাঁর নেই, তাঁর ওপরই কিনা ভরসা (পড়তে পারেন বাজি ধরেছেন) করেছেন নির্বাচকরা।

অবশ্য শুরুর তামিম ইকবালের সঙ্গে তানজিদের তুলনা কেউ কেউ এখনও করতে পারেন। তামিম তাঁর প্রথম বিশ্বকাপে করেছিলেন ১৭২ রান। হাতে দুই ম্যাচ থাকায় তানজিদেরও ওই রান করার সুযোগ আছে। তামিম তাঁর চার বিশ্বকাপে ছয়টি হাফসেঞ্চুরি করেছেন। নতুন তামিম একটি ফিফটি তুলে নিয়েছেন। তানজিদ তাঁর প্রথম ১২ ওডিআই ম্যাচে ১৩৪ রান করেছেন। তামিম করেছিলেন ২২২ রান। সেখানে আবার বারমুডা, কানাডা, জিম্বাবুয়ের সঙ্গেই ছিল আট ম্যাচ। তাই এই তামিমও একদিন হতে পারেন সেই তামিম।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না