শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
সোমবার, ৬ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » টানা ১১ অ্যালবাম শীর্ষে, টেইলর সুইফটের রেকর্ড
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » টানা ১১ অ্যালবাম শীর্ষে, টেইলর সুইফটের রেকর্ড
৩৯৪ বার পঠিত
সোমবার, ৬ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টানা ১১ অ্যালবাম শীর্ষে, টেইলর সুইফটের রেকর্ড

বিবিসি২৪নিউজ, বিনোদন ডেস্ক: সংগীত দুনিয়ায় এই সময়ের সেনসেশন টেইলর সুইফট। একের পর এক রেকর্ডে নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন তিনি। কখনও তার গান-অ্যালবাম গড়ছে রেকর্ড, কখনও আবার তার কনসার্টের কারণে হচ্ছে ভূমিকম্প! এমনকি তার কনসার্টের ভিডিও দিয়ে বানানো সিনেমাও বক্স অফিসে দাপট দেখাচ্ছে।

এমন সাফল্যে ভরা সময়ে আরও একটি রেকর্ড গড়িয়ে এলো সুইফটের ঘরে। যুক্তরাজ্যের টপ চার্টের শীর্ষে উঠেছে তার নতুন অ্যালবাম ‘১৯৮৯ (টেইলরস ভার্সন)’। গত ২৭ অক্টোবর প্রকাশের পর এক সপ্তাহের মধ্যেই এটি টপ-২০০ চার্টের এক নম্বরে জায়গা করে নিয়েছে।

চার্টস কোম্পানির তথ্য মতে, অ্যালবামটি মাত্র এক সপ্তাহে ১ লাখ ৮৪ হাজার চার্টস ইউনিট পার করেছে। যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে লুইস কাপাল্ডির ‘ব্রোকেন বাই ডিজায়ার টু বি হেভেনলি সেন্ট’ অ্যালবাম ৯৫ হাজার চার্টস ইউনিট অতিক্রম করে বছরের সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছিল। সেটাকে প্রায় দ্বিগুণ ব্যবধানে হটিয়ে নিজের দাপট দেখালেন সুইফট।

এই নিয়ে টেইলর সুইফটের টানা ১১টি অ্যালবাম টপ চার্টের শীর্ষে জায়গা করে নিয়েছে। যা একবিংশ শতাব্দীতে যে কোনও নারী সংগীতশিল্পীর ক্ষেত্রে সর্বোচ্চ। তবে সর্বকালের রেকর্ডটি রয়েছে ‘কুইন অব পপ’ খ্যাত ম্যাডোনার দখলে। তার ১২টি অ্যালবাম টপ চার্টের এক নম্বরে ছিল। অবশ্য তার সেই রেকর্ড ভেঙে দেওয়া টেইলর সুইফটের জন্য কেবল সময়ের ব্যাপার।

মজার ব্যাপার হলো, ‘১৯৮৯ (টেইলরস ভার্সন)’ একেবারে নতুন অ্যালবাম নয়, এটি তার ২০১৪ সালের অ্যালবাম ‘১৯৮৯’র নতুন ভার্সন মাত্র। টেইলর মনে করেন, এই অ্যালবাম তাকে পুনর্জন্ম দিয়েছিল। তাই তার কাছে এর গুরুত্ব বরাবরই বিশেষ। সেজন্য নতুন আয়োজনে অ্যালবামটি পুনরায় রেকর্ড করে প্রকাশ্যে আনলেন।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প