শিরোনাম:
●   নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প ●   বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি ●   দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি ●   ২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান ●   ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ●   ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে ●   ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান ●   নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান ●   জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান ●   ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে?
ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

BBC24 News
সোমবার, ৬ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ
৬০১ বার পঠিত
সোমবার, ৬ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। শেষ হাসিটা হেসেছে বাংলাদেশ। ৩ উইকেটের জয়ে টানা ছয় হারের পর জয়ের দেখা পেয়েছেন সাকিব আল হাসানরা। তবে জয়টা সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্তর জুটিতে যে রকম সহজে আসবে বলে মনে হচ্ছিল, সেভাবে আসেনি।

শ্রীলঙ্কার ২৮০ রানের লক্ষ্য তাড়ায় ৪১ রানের মধ্যে বাংলাদেশের দুই ওপেনারের উইকেট তুলে নিয়ে লড়াই জমিয়ে তোলার আভাস দেয় শ্রীলঙ্কা। তবে সাকিব ও নাজমুল অন্যদিনের মতো আজ আর সস্তায় উইকেট দিয়ে আসেননি। বরং তাঁদের দুর্দান্ত এক জুটিতে ভালোভাবেই ম্যাচে আছে বাংলাদেশ। সাকিব আউট হওয়ার আগে সাকিব-শান্ত জুটি থেকে বাংলাদেশ পেয়েছে ১৬৯ রান।

কাকতালীয়ভাবে বাংলাদেশ অধিনায়ক আউট হয়েছেন ম্যাথুসের বলে।
ম্যাথুসের টাইমড আউট নাটকের পর তাঁর বলেই আউট হয়েছেন সাকিব। সাকিব ড্রেসিংরুমে ফেরার পথে হাত দিয়ে কাল্পনিক ঘড়ি দেখান ম্যাথুস। যেটার অর্থ, ‘তোমারও সময় শেষ।

’ সাকিব ৬৫ বলে ৮২ রান করেছেন। তাঁর ইনিংসে ১২ চার ও ২ ছক্কা। সাকিবের পর ম্যাথুসের পরের ওভারে আউট হন নাজমুলও। ১০১ বলে ৯০ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। ম্যাচে ফেরা শ্রীলঙ্কা এরপর দ্রুত আরো ২ উইকেট তুলে নেয়।
১০ রানে মুশফিকুর রহিম ও ২২ রানে আউট হন মাহমুদ উল্লাহ। ২১১ রানে ৪ উইকেট থেকে ২৫৫ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। জয় থেকে ১২ রান দূরে থাকতে ফেরেন মেহেদী হাসান মিরাজও।
তবে বাংলাদেশের হাত থেকে ম্যাচ ছুটতে দেননি তাওহিদ হৃদয়। ১৫ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর সঙ্গে এক চারে তানজিম হাসান সাকিবের ৫ রানও বড় ভূমিকা রাখে বাংলাদেশের জয়ে। এর আগে লঙ্কানদের লড়াকু সংগ্রহের বড় কৃতিত্ব চারিথ আশালাঙ্কার। এই মিডল অর্ডার ব্যাটার বিশ্বকাপে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন। তাঁর ১০৮ রানের ইনিংস শ্রীলঙ্কাকে পথ হারাতে দেয়নি। কারণ লঙ্কানদের শুরুটা আশাজাগানিয়া ছিল না। দলীয় ৫ রানে ফিরে যান ওপেনার কুশল পেরেরা। এরপর ৬৭ রানের মধ্যে আরো ২ উইকেট হারায় তারা। আউট হয়ে যান কুশল মেন্ডিস (১৯) ও পাথুম নিশাঙ্কা (৪১)। চতুর্থ উইকেটে সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দেন আশালাঙ্কা। দুজনের ৬৩ রানের জুটি। সাকিব আল হাসান সামারাবিক্রমাকে ৪১ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন।

এরপর অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউট নাটক। হেলমেটের ফিতা ছিঁড়ে যাওয়ায় ব্যাটিং শুরু করতে সময়ক্ষেপণ করেন ম্যাথুস। যেটা এবারের বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী দুই মিনিট পেরিয়ে যায়। বাংলাদেশ দলের আবেদনে আউটের ঘোষণা দেন আম্পায়ার। শ্রীলঙ্কার ইনিংসের সবচেয়ে বড় জুটিটি এরপর ষষ্ঠ উইকেট জুটিতে। আশালাঙ্কার সঙ্গে ধনঞ্জয়া ডি সিলভার ৭৮ রানের জুটি। ৩৪ রানে ধনঞ্জয়া স্টাম্পড হয়ে ফিরলে জুটি ভাঙে।

মহেশ থিকশানার সঙ্গে জুটি সেঞ্চুরি পূর্ণ করেন আশালাঙ্কা। তাঁর ১০৫ বলের ইনিংসে ৬ চার ও ৫ ছক্কা। থিকশানা ২২ রান করেছেন। বাংলাদেশের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব। ২টি করে উইকেট নিয়েছেন সাকিব ও শরিফুল ইসলাম।



এ পাতার আরও খবর

বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের
আর্জেন্টিনার মাটিতে জোড়া গোলে ‘লাস্ট ড্যান্স’ রাঙালেন মেসি আর্জেন্টিনার মাটিতে জোড়া গোলে ‘লাস্ট ড্যান্স’ রাঙালেন মেসি

আর্কাইভ

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি
দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে
ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান
নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান
জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান
ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে?
ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল