শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » শাকিব-সোনালের কেমিস্ট্রি ‘জাস্ট লুকিং লাইক আ ওয়াও’!
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » শাকিব-সোনালের কেমিস্ট্রি ‘জাস্ট লুকিং লাইক আ ওয়াও’!
৫০০ বার পঠিত
শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শাকিব-সোনালের কেমিস্ট্রি ‘জাস্ট লুকিং লাইক আ ওয়াও’!

বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: শাকিব খানকে জড়িয়ে ধরে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। ছবিটি সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ‘দরদ’ সিনেমায় শাকিব-সোনালের কেমিস্ট্রি যে দারুণভাবে জমে উঠেছে, তা রোম্যান্টিক মুডের ওই ছবিটি দেখেই অনুমান করা যাচ্ছে। এই জুটির ছবিটি দেখে মুগ্ধ ভক্তরাও। ছবিটি দেখার পর এই জুটিকে তারা বলছেন, ‘জাস্ট লুকিং লাইক আ ওয়াও’!

সোনালের ইনস্টাগ্রাম পোস্ট দেখলে এমন অনেক মন্তব্য চোখে পড়বে যেখানে অনুসারীরা জানাচ্ছেন, এই জুটির রোমান্স দেখার অপেক্ষায় মুখিয়ে আছেন তারা। সোনালের পোস্ট করা ছবিটিতে ভালোবাসার ইমোজি দিয়ে ভরিয়ে দিচ্ছেন অনুসারীরা।

জানা গেছে, জাহিদ আকবরের লেখা বালামের গাওয়া একটি গানের শুটিং দৃশ্য এটি। রণবীর কাপুর ও আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার ‘কেশারিয়া’ গানের শুটিং যেখানে হয়েছে, একই লোকেশনে শাকিব-সোনালের রোম্যান্টিক গানটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

গত অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ‘দরদ’ সিনেমার টানা শুটিং চলেছে। এরপর শুক্রবার (১৭ নভেম্বর) সিনেমাটির শুটিং শেষ হয়। এটি হতে যাচ্ছে বাংলাদেশ থেকে নির্মিত প্রথম সর্বভারতীয় সিনেমা। শাকিবের বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও মুম্বাইয়ের যৌথ প্রযোজনায় এতে অভিনয়ে থাকছেন দুই দেশের পরিচিত শিল্পীরা।

এই সিনেমায় শাকিব খানের নায়িকা সোনাল চৌহান যিনি ইমরান হাসমি, প্রভাস, অমিতাভ বচ্চনসহ তামিল, তেলুগুর নামকরা অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন। ‘দরদ’ সাইকো থ্রিলার রোম্যান্টিক ধাঁচের সিনেমা। আগামী বছর ভালোবাসা দিবসে এটি বাংলাদেশ ও ভারতসহ ২০টির বেশি দেশে একযোগে মুক্তি পাবে।

সিনেমাটির পরিচালক অনন্য মামুন জানান, যেহেতু প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’, তাই বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হবে।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না