শিরোনাম:
●   শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক ●   ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান ●   পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল ●   ৪০০০০ কিলোমিটার গতি, ২৭০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা : শেষ দিনে নভোচারীদের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা ●   যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: সর্বোচ্চ সতর্কতায় ইসলামাবাদ ●   মধ্যপ্রাচ্যে শান্তি চায় না ইসরায়েল,চিরস্থায়ী যুদ্ধের’ ছক তৈরি নেতানিয়াহু সরকারের ●   ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’ ●   ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ●   হরমুজ প্রণালিতে টোল আদায়ে চীনা মুদ্রা নিচ্ছে ইরান ●   আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২
BBC24 News
মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের নতুন শ্রম অধিকার নীতি ঘোষণা
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের নতুন শ্রম অধিকার নীতি ঘোষণা
৫৪৭ বার পঠিত
মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের নতুন শ্রম অধিকার নীতি ঘোষণা

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: বাংলাদেশে ন্যূনতম মজুরি নিয়ে আন্দোলনকারী শ্রমিকদের বিরুদ্ধে সাম্প্রতিক সহিসংতার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথু মিলার এসব কথা বলেন।

ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের নতুন শ্রম অধিকার নীতি ঘোষণার সময় উল্লেখ করেছেন, যাঁরা শ্রম অধিকার লঙ্ঘন করবেন, যাঁরা শ্রমিকদের হুমকি বা ভয় দেখাবেন, প্রয়োজনে তাঁদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। তিনি বাংলাদেশের পোশাকশ্রমিক নেত্রী কল্পনা আক্তারের সংগ্রামের কথা উল্লেখ করেছেন। সম্প্রতি বাংলাদেশে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনে পাঁচজন পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কি কোনো ব্যবস্থা নেবে?

জবাবে ম্যাথু মিলার বলেন, গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বর্ণনা করেছেন, যুক্তরাষ্ট্র কীভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রম অধিকারের প্রতি শ্রদ্ধা ও সুরক্ষায় সারা বিশ্বের সরকার, শ্রমিক, শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়ন, সুশীল সমাজ ও বেসরকারি খাতের সঙ্গে সম্পৃক্ত থাকে। বাংলাদেশসহ বিশ্বের অন্যত্র যুক্তরাষ্ট্র তার এ তৎপরতা অব্যাহত রাখবে। ম্যাথু মিলার আরও বলেন, বাংলাদেশে ন্যূনতম মজুরি নিয়ে আন্দোলনে শ্রমিকদের বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। শ্রমিক ও ট্রেড ইউনিয়নের বৈধ কার্যক্রমকে অপরাধ হিসেবে গণ্য করারও নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশে শ্রমিক ও ট্রেড ইউনিয়নের ওপর চলমান দমন–পীড়ন নিয়েও যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের মূলনীতি হলো, শ্রমিকেরা যাতে সহিংসতার ভয়, প্রতিশোধ বা ভীতি ছাড়াই সংগঠনের স্বাধীনতা ও সমষ্টিগত দর-কষাকষির অধিকার প্রয়োগ করতে পারেন, তা সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্র তার কাজের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বে এই মৌলিক মানবাধিকারের উন্নতিতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।প্রশ্নকারী আরেক প্রশ্নে বলেন, বাংলাদেশের ক্ষমতাসীন দল আরেকটি একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। হত্যা, গণগ্রেপ্তার, অপহরণসহ বিরোধীদের ওপর দমন–পীড়ন চলছে। ক্ষমতাসীন দল আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের এক দলের চেয়ে অন্য দলকে যুক্তরাষ্ট্র প্রাধান্য দেয় না। তাই বাংলাদেশে এই একদলীয়, কর্তৃত্ববাদী শাসন ঠেকাতে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেব?

---জবাবে মিলার বলেন, প্রশ্নকারী ঠিকই বলেছেন। যুক্তরাষ্ট্র এক দলের চেয়ে অন্য দলকে প্রাধান্য দেয় না। বাংলাদেশের জনগণের চাওয়া ও যুক্তরাষ্ট্রের চাওয়া একই। তা হলো, শান্তিপূর্ণ উপায়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। এই লক্ষ্য অর্জনে সরকার, বিরোধী দল, সুশীল সমাজ, অন্যান্য অংশীদারদের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করে যাবে। এই লক্ষ্য অর্জনসহ বাংলাদেশের মানুষের মঙ্গলে তাদের একত্রে কাজ করার আহ্বান জানিয়ে যাবে যুক্তরাষ্ট্র।



এ পাতার আরও খবর

ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’ ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’
আর মাত্র কয়েক ঘণ্টা, ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা একমাত্র তিনিই জানেন: হোয়াইট হাউস আর মাত্র কয়েক ঘণ্টা, ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা একমাত্র তিনিই জানেন: হোয়াইট হাউস
ইরানে কি পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র? কী বলল হোয়াইট হাউস ইরানে কি পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র? কী বলল হোয়াইট হাউস
৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে নরক নেমে আসবে ইরানে: ট্রাম্পের হুমকি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে নরক নেমে আসবে ইরানে: ট্রাম্পের হুমকি
যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ
ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য
আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প
আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা

আর্কাইভ

শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক
ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল
৪০০০০ কিলোমিটার গতি, ২৭০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা : শেষ দিনে নভোচারীদের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: সর্বোচ্চ সতর্কতায় ইসলামাবাদ
ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’
হরমুজ প্রণালিতে টোল আদায়ে চীনা মুদ্রা নিচ্ছে ইরান
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
ভিসা-সেবার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ১৩ দেশ