শিরোনাম:
●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » ১ যুগ পর ছোটপর্দার প্রযোজনায় প্রসেনজিৎ
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » ১ যুগ পর ছোটপর্দার প্রযোজনায় প্রসেনজিৎ
৮২১ বার পঠিত
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১ যুগ পর ছোটপর্দার প্রযোজনায় প্রসেনজিৎ

বিবিসি২৪নিউজ, বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দীর্ঘদিন পর ছোটপর্দার প্রযোজনায় ফিরেছেন। তিনি শেষবার ধারাবাহিক ‘কনকাঞ্জলি’ প্রযোজনা করেছিলেন। আবারও ঠিক ১ যুগ পর সেই ভূমিকাতে এলেন এ নায়ক।

জি-বাংলায় ধারাবাহিক ‘আলোর কোলে’র প্রযোজনা দায়িত্বে রয়েছে তার প্রযোজনা সংস্থা এনআইডিয়াস ক্রিয়েশন।

এ উপলক্ষে সম্প্রতি এক সাংবাদিক সম্মেলন হয়েছে। এ সাংবাদিক সম্মেলনে এসে সবাইকে চমকেই দিয়েছিলেন প্রসেনজিৎ। তিনি অবশ্য ‘প্রযোজক’ কথায় বিশ্বাসী নন। তার মতে, ভালো কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য যেমন একজন ক্রিয়েটিভ ডিরেক্টর জরুরি, তেমনই জরুরি একজন প্রযোজক। এ ভাবনা থেকেই ধারাবাহিক ‘আলোর কোলে’ নিয়ে আসছেন প্রসেনজিতের প্রযোজনা সংস্থা।

এ ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছেন কৌশিক রায়, সুকৃতি মজুমদার, সোমু সরকার, অনন্যা দাস প্রমুখ। এ ধারাবাহিক ধরে রাখবে এর আকর্ষণীয় গল্প। টিরআরপি নয়, এমনটাই বিশ্বাস প্রসেনজিতের। অন্যদিকে প্রসেনজিৎ বলছেন, ‘১২ বছর আমি কোনো শো-করেনি। কেনো করিনি তা নিয়ে প্রশ্ন করবেন না। এমনিই করা হয়নি, তেমন কোনো কারণ নেই। ছবি প্রযোজনার কাজ করেছি সেই সময়ে। তবে এ গল্পটি আমায় আকৃষ্ট করেছিল। মুম্বাই বসে এ ধারাবাহিকের গল্পটা শুনেছিলাম আর তারপরেই মনে ধরে যায়। আমার টিমকে কথা বলতে বলি। সব মিলিয়ে একটি পরিকল্পনা চলছিলই, তবে শো-এর সময়টা এগিয়ে আসে। তাতে টিমের ওপর একটু চাপ পড়লেও আমি খুশি।’ ২৭ নভেম্বর থেকে জি-বাংলায় সম্প্রচারিত হবে এ ধারাবাহিক।



আর্কাইভ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন