শিরোনাম:
●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? ●   বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার ●   জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান ●   নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা ●   নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি ●   নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
BBC24 News
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » নির্বাচন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » প্রথম দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফেরত পেলেন ৫৬জন
প্রথম পাতা » নির্বাচন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » প্রথম দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফেরত পেলেন ৫৬জন
৪০৫ বার পঠিত
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রথম দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফেরত পেলেন ৫৬জন

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুনানির প্রথম দিন ৯৪টি আপিল শুনানি করে ৫৬টির ক্ষেত্রে প্রার্থিতা ফেরত দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ৩২ জনের প্রার্থিতা নামঞ্জুর এবং ৬টি আবেদন সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়েছে। এদিন রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বাতিল হওয়া আওয়ামী লীগ মনোনীত দুই জন প্রার্থীর আপিল শুনানি করে ইসি একজনের প্রার্থিতা ফেরত দিয়েছে। অপরজনের ক্ষেত্রে রায় ঘোষণা অপেক্ষায় রাখা হয়েছে। এছাড়া প্রথম দিনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে একটি আবেদন শুনানি হলেও রায় ঘোষণা করেনি ইসি।

প্রথম দিনে যেসব যাদের প্রার্থিতা আপিলে বৈধ হয়েছে সেগুলো হলো— টাঙ্গাইল ২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ইউনুছ ইসলাম তালুকদার, যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এসএম হাবিবুর রহমান, জামালপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জিয়াউল হক জিয়া, ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান, নোয়াখালী-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী তালেবুজ্জামান, যশোর-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. আক্তারুজ্জামান, কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নাসিরুল ইসলাম খান, গোপালগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়া, খুলনা-৬ আসনের জাতীয় প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু।

এছাড়া প্রার্থিতা ফেরত পেয়েছেন চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুস ছালাম,বরগুনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. খলিলুর রহমান, খুলনা-৪ আসনের তৃণমুল বিএনপির প্রার্থী শেখ হাবিবুর রহমান, মেহেরপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোখলেসুর রহমান, রংপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার, ঢাকা-২০ আসনের সুপ্রিম পার্টির প্রার্থী মো. মিনহাজ উদ্দিন, ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদা বেগম, চট্টগ্রাম-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহান, মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনএফ প্রার্থী মমতাজ সুলতানা আহমেদ, মাদারীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ইউসুফ আলী সুমন, চট্টগ্রাম-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব, যশোর-৩ আসনের জাকের পার্টির মো. মহিদুল ইসলাম মহল্লা, ঢাকা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল হাসান, চট্টগ্রাম-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন।

প্রার্থিতা আরও ফেরত পেয়েছেন যশোর-৩ আসনের জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী শেখ নুরুজ্জামান, মুন্সীগঞ্জ-২ আসনের বিএনএফের প্রার্থী মো. বাচ্ছু শেখ, যশোর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথ, কুষ্টিয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মহা. ফিরোজ আল মামুন, কুমিল্লা-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী এটিএম মঞ্জুরুল ইসলাম, যশোর-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আজিজুল ইসলাম, বরিশাল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামসুল আলম, সিলেট-২ আসনের তৃণমুল বিএনপি প্রার্থী মো. আব্দুর রব, কুমিল্লা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন, মুন্সীগঞ্জ-১ আসনের বিকল্প ধারার প্রার্থী মাহী বদরুদ্দোজা চৌধুরী, কুমিল্লা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ জাহের, বরগুনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম, চাপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম, গাইবান্ধা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ সারোয়ার কবীর, শরীয়তপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম মোস্তফা, ময়মনসিংহ-১১ আসনের সুপ্রিম পার্টির প্রার্থী এ বি এম জিয়া উদ্দিন, নীলফামারী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জয়নাল আবেদীন, লালমনিরহাট-২ আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. দেলাব্বর হোসেন, ঢাকা-১৩ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. জাফর ইকবাল নান্টু, গাইবান্ধা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী রুবলী, কিশোরগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সাফায়েতুল ইসলাম, নেত্রকোনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন, জামালপুর-১ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী মো. গোলাম মোস্তফা, পাবনা-২ আসনের জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী ডলি শায়ন্তনী।

গাজীপুর-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন, ঝালকাঠী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কাসেম মুহাম্মদ ফখরুল ইসলাম, টাঙ্গাইল-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী রাফিউর রহমান খান ইউসুফ জাই, শরীয়তপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী, সিরাজগঞ্জ-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. হালিমুল হক মীরু, কুড়িগ্রাম-৪ আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. আব্দুল হামিদ, বগুড়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আফজাল হোসেন, বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম (হিরো আলম) এবং নেত্রকোনা-২ আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. আজহারুল ইসলাম খান।

এদিন ঢাকা-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী খোরশেদ আলম খুশু, কক্সবাজার-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমদ, খুলনা-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. শহীদ আলম, লক্ষ্মীপুর-১ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী এম এ আউয়াল এবং সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিবুর রহমানের আবেদন শুনানি হলেও ইসি রায় ঘোষণা করেনি। এছাড়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বৈধ হওয়া স্বতন্ত্র প্রার্থী বরিশাল-৪ আসনের জাহিদ ফারুকের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল শুনানি হলেও তার রায় ঘোষণা হয়নি।



এ পাতার আরও খবর

নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি
বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা।
আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস
কোনো পক্ষপাত করিনি: সিইসি কোনো পক্ষপাত করিনি: সিইসি
বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
সারা দেশে মনোনয়নপত্র জমা পড়েছে ২৫৮২টি সারা দেশে মনোনয়নপত্র জমা পড়েছে ২৫৮২টি
আসন্ন নির্বাচন থেকে সরে গেলেন মাহফুজ আলম আসন্ন নির্বাচন থেকে সরে গেলেন মাহফুজ আলম
খালেদা জিয়ার ৩টি আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে বিএনপি খালেদা জিয়ার ৩টি আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে বিএনপি
দেশে মাঝেমধ্যে দু’একটা খুন-খারাবি হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা— হাদি প্রসঙ্গে সিইসি দেশে মাঝেমধ্যে দু’একটা খুন-খারাবি হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা— হাদি প্রসঙ্গে সিইসি

আর্কাইভ

বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’