রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » নির্বাচন | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে আসছে যেসব দেশ
বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে আসছে যেসব দেশ
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয়টি নিশ্চিত করেছে ভারত, জাপান, ফিলিস্তিন, ওআইসি এবং আরব লীগ। ভারত থেকে তিন, জাপান থেকে ১৬ এবং ফিলিস্তিন থেকে ছয় জনের প্রতিনিধিদল নির্বাচন পর্যবেক্ষণে আসবেন। তবে, এখনও মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয়ে নিশ্চিত করেনি।
রোববার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরীন এসব তথ্য জানান।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের এক্সপার্ট মিশন আগামী ২১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। ভারত থেকে আসবে; ফিলিস্তিন, ওআইসি ও আরব লীগ থেকে আসবে। জাপানও সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে আগ্রহ প্রকাশ করেছে। আরও কিছু আবেদন আছে।
কোন কোন দেশ নির্বাচন পর্যবেক্ষণের বিষয় নিশ্চিত করেছে জানতে চাইলে সেহেলী সাবরীন বলেন, ভারত, ফিলিস্তিন, জাপান ও ওআইসি। ভারত থেকে ৩ জন, ফিলিস্তিন থেকে ৬ (এদের মধ্যে কিছু বাইরে থেকে আছে, আবার দূতাবাস থেকেও থাকবে) জন। আর জাপানের ক্ষেত্রে যেটা শুনেছি ১৬ জন। এ ছাড়া, ওআইসি ও আরব লীগ কতজন আসবে, সেই তথ্যটা এখন আমার কাছে নেই।
মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয় নিশ্চিত করেনি বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, যে আবেদনগুলো পাওয়া গেছে, সেগুলোর ওপর কাজ হচ্ছে। যখন নিশ্চিত হবে নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হবে।




বিএনপির বিজয়ে তারেক রহমান দেখা করলেন শফিকুর-নাহিদের সাথে
গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে
নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯
বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল
বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি
বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা।
আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস 