শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » রাজ-ইধিকার গুঞ্জনই সত্যি হলো
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » রাজ-ইধিকার গুঞ্জনই সত্যি হলো
৪৮০ বার পঠিত
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজ-ইধিকার গুঞ্জনই সত্যি হলো

বিবিসি২৪নিউজ, বিনোদন প্রতিবেদন: তিন মাস আগের কথা। তখনই শোনা গিয়েছিল অভিনেতা শরিফুল রাজের সঙ্গে জুটি বাঁধছেন ভারতীয় অভিনেত্রী ইধিকা পাল। সেই সময় ইধিকা জানিয়েছিলেন, তার কাছে চিত্রনাট্য এসেছে। যতক্ষণ না তিনি গল্পটা পড়ছেন, কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। অক্টোবর মাসে হয়েছিল এ আলোচনা।

অবশেষে তিন মাস পর রাজের সঙ্গেই অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা। বাংলাদেশি ছবি ‘কবি’তে দেখা যাবে অভিনেত্রীকে। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন হাসিবুর রেজা কল্লোল। কলকাতাতেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা।

এ বিষয়ে ইধিকা বলেন, নতুন টিমের সঙ্গে কাজ করছি। নতুন অভিজ্ঞতা হবে। কাজটি নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। মন দিয়ে করার চেষ্টা করব। আগে মানুষ আমায় যেভাবে ভালোবাসা দিয়েছে, ভবিষ্যতেও তেমন ভালোবাসা দেবে— এটিই আশা করছি।

অ্যাকশন ও প্রেমে ভরা এই ছবির গল্প। সিনেমার কেন্দ্রবিন্দুতে রয়েছে শহর কলকাতা। এই ছবিতে রাজ ও ইধিকা ছাড়াও দেখা যাবে ঢাকার মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায়, অনন্যা বিশ্বাসসহ একাধিক অভিনেতাকে।

এর আগে ইধিকাকে দর্শক দেখেছেন শাকিব খানের বিপরীতে। ‘প্রিয়তমা’ ছবির মাধ্যমে বড়পর্দায় প্রথম দেখা যায় তাকে।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প