শিরোনাম:
●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? ●   এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » দুবাইয়ে পূজাকে প্রাণনাশের হুমকি!
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » দুবাইয়ে পূজাকে প্রাণনাশের হুমকি!
৮৩৯ বার পঠিত
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুবাইয়ে পূজাকে প্রাণনাশের হুমকি!

বিবিসি২৪নিউজ, বিনোদন ডেস্ক: সম্প্রতি দুবাইয়ে নাকি একটি পানশালা উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে খুনের হুমকি পেয়েছেন বলিউড অভিনেত্রী পূজা হেগড়ে। ওই অনুষ্ঠানেই নাকি এক ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ায় মেজাজ হারিয়ে পূজাকে খুন করার হুমকি দেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, সামাজিক মাধ্যমে পূজাকে খুনের হুমকির খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় জল্পনা। যদিও পরে জানা যায়, সুস্থ শরীরেই দুবাই থেকে ভারতে ফিরেছেন পূজা। তবে কি বলিউড তারকা সালমান খানের সঙ্গে তার নাম জড়ানোর মাসুলই গুনছেন অভিনেত্রী?

চলতি বছর ঈদে মুক্তি পেয়েছিল সালমানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। ওই ছবিতে সালমানের নায়িকা ছিলেন পূজা। ওই ছবির শুটিংয়ের সময় থেকেই সালমান ও পূজার সম্পর্ক নিয়ে ফিসফাস শুরু হয়। ছবি বক্স অফিসে দাগ কাটতে পারেনি বটে, তবে ভাইজানের মনে নাকি ভালোই দাগ কেটেছিলেন অভিনেত্রী। এমনকি পূজার ভাই ঋষভ হেগড়ের বিয়ের অনুষ্ঠানেও হাজির ছিলেন সালমান। তখনই আরও বেড়েছিল জল্পনা। তবে কি সালমানের ঘনিষ্ঠ হওয়ার কারণেই তারই মতো খুনের হুমকি পেলেন পূজা? ওঠে এই প্রশ্নও।

চলতি বছরেই একাধিকবার খুনের হুমকি পেয়েছেন সালমান। তারকার গায়ে যাতে আঁচও না আসে, সে কথা মাথায় রেখে বাড়িয়ে দেওয়া হয়েছে তার নিরাপত্তাও।

তবে সূত্রের খবর, পূজার খুনের হুমকি পাওয়ার কানাঘুষো নাকি সত্য নয়। সামাজিক মাধ্যমে যে পোস্ট দাবি করেছিল যে খুনের হুমকি পেয়েছেন অভিনেত্রী, সেই পোস্টে নায়িকার টিমের এক সদস্যই মন্তব্য করেন, ‘‘আমরা জানি না, কে এই ভুয়া খবর রটাচ্ছে, তবে এটা ডাহা মিথ্যা কথা।’ তবে এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি পূজা।



আর্কাইভ

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা