শিরোনাম:
●   আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প ●   সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা ●   বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব ●   দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর ●   ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ●   হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ●   পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার ●   আজ মহান স্বাধীনতা দিবস, বীর সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করবে জাতি ●   ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

BBC24 News
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » ফিরছেন শাবনূর
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » ফিরছেন শাবনূর
৪৬৮ বার পঠিত
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফিরছেন শাবনূর

বিবিসি২৪নিউজ, বিনোদন প্রতিবেদক: এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে সিনেমার পর্দায় নেই। সবারপ্রিয় এ নায়িকাকে ভক্ত-অনুরাগীরা ভীষণ মিস করছেন। তাকে নিয়মিত সিনেমার পর্দায় দেখতে চাইছেন সবাই।

কিন্তু শাবনূর দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় স্থায়ী হয়েছেন। নিয়েছেন সেখানকার নাগরিকত্বও। দীর্ঘনি ধরে সেখানেই বসবাস করছেন এ নায়িকা। মাঝে-মধ্যে শাবনূরের সিনেমায় ফেরার গুঞ্জন শোনা গেলেও তা বাস্তবে রূপ নেয়নি।

এদিকে জানা গেছে, সম্প্রতি দেশে ফিরেছেন শাবনূর। অনেকটা গোপনেই দেশে এসেছেন তিনি। দেশে এসেই নতুন খবর দিলেন এ নায়িকা। জানা গেছে, আসছে ঈদে আসবে তার নতুন সিনেমা।
শোনা যাচ্ছে, ‘সখা’ নামের এ সিনেমায় তার বিপরীতে মাহফুজ আহমেদ অভিনয় করবেন। এটি পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। আগামী বছরের দুই ঈদের যেকোনো একটিতে সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখা যাবে।

প্রায় তিন বছর পর দেশে ফিরেছেন শাবনূর। জানা যায়, তার হাতে কিছু কাজ রয়েছে। সেগুলো শেষ করতেই ঢাক-ঢোল না পিটিয়ে অনেকটা চুপিসারে ঢাকায় এসেছেন। কাজ শেষ করেই উড়াল দেবেন অস্ট্রেলিয়ার পথে।

গণমাধ্যমকে শাবনূর বললেন, ‘অনেক দিন দেশে না থাকায় নানান কাজ জমে আছে। হাবিজাবি অনেক কাজ। ওসব করছি। তাই চুপচাপ আছি। কাউকে জানাইনি।’



আর্কাইভ

আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত দিল ইরান