শিরোনাম:
●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? ●   এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » গান গাইতে গাইতে মঞ্চেই মারা গেলেন গায়ক
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » গান গাইতে গাইতে মঞ্চেই মারা গেলেন গায়ক
৫৯০ বার পঠিত
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গান গাইতে গাইতে মঞ্চেই মারা গেলেন গায়ক

বিবিসি২৪নিউজ, বিনোদন ডেস্ক: ২০২২ সালে কলকাতার নজরুল মঞ্চে পারফর্ম করার সময় গুরুতর অসুস্থ হয়ে নির্মম মৃত্যুর মুখোমুখি হতে হয়েছিল গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে’কে। ঠিক একই ঘটনারই যেন পুনরাবৃত্তি হলো আবার! মাত্র ৩০ বছর বয়সী গায়ক পেড্রো হেনরিক গান গাইতে উঠেছিলেন মঞ্চে। বাহারি আলো আর লাইভ মিউজিকে মজেছিলেন দর্শক। কিন্তু সেই সময়েই ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা।
হাতে মাইক নিয়ে মঞ্চেই পড়ে যান পেড্রো। সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর।
ব্রাজিলের ফেইরা দে সান্তানা অঞ্চলে ঘটেছে এই ঘটনা। গান গাইতে গাইতে মঞ্চেই মারা গেলেন গায়ক, প্রয়াত গায়ক পেড্রো হেনরিক

২০২২ সালে কলকাতার নজরুল মঞ্চে পারফর্ম করার সময় গুরুতর অসুস্থ হয়ে নির্মম মৃত্যুর মুখোমুখি হতে হয়েছিল গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে’কে। ঠিক একই ঘটনারই যেন পুনরাবৃত্তি হলো আবার! মাত্র ৩০ বছর বয়সী গায়ক পেড্রো হেনরিক গান গাইতে উঠেছিলেন মঞ্চে। বাহারি আলো আর লাইভ মিউজিকে মজেছিলেন দর্শক। কিন্তু সেই সময়েই ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা।

হাতে মাইক নিয়ে মঞ্চেই পড়ে যান পেড্রো। সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। পেড্রো হেনরিক ব্রাজিলের ফেইরা দে সান্তানা অঞ্চলে ঘটেছে এই ঘটনা।

পেড্রো হেনরিকের অকালমৃত্যুতে শোকে পাথর তাঁর প্রিয়জনেরা। প্রকাশিত হয়েছে এক শোকবার্তাও। তাতে লেখা, “পেড্রো এক হাসিখুশি মানুষ ছিলেন। বাবা-মায়ের একমাত্র ছেলে।
একজন ভাল স্বামী ও একজন ভাল বাবাও ছিলেন একই সঙ্গে। তোমার গলায় গান বাঁচিয়ে রাখবেন তোমার স্ত্রী ও তোমার শিশু সন্তান।”
গায়কের পরিবার ও প্রিয়জন দ্রুত এই গভীর ক্ষত সারিয়ে উঠুন এমনটাই চাইছেন তাদের শুভানুধ্যায়ীরা। সামাজিক মাধ্যমেও গায়কের স্মরণে নিজেদের শোক প্রকাশ করছেন অনুরাগীরা।

প্রয়াত হেনরিক মৃত্যুকালে তাঁর স্ত্রী সুইলান ব্যারেটো এবং তাঁর ২ মাস বয়সী কন্যা জোকে রেখে গেছেন।

তাঁর শেষকৃত্য হবে পোর্তো সেগুরো শহরে, যেখানে গায়ক জন্মগ্রহণ করেছিলেন। তিনি সাও পাওলোর গুয়ারুলহোসে থাকতেন।



আর্কাইভ

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা